আল হাদীস

হাদীসে মুমিনের গুণাবলী (১ম ভাগ)

কানযুল উম্মাল (kanzul ummal)

হাদীসে মুমিনের গুণাবলী – মুমিনের প্রকৃত পরিচয় তার চরিত্র ও আমলের মাধ্যমে প্রকাশ পায়। কুরআন ও হাদীসে মুমিনের যেসব গুণাবলি বর্ণিত হয়েছে, তা একজন মুসলিমের জীবন গঠনের মূল ভিত্তি। হাদীসের প্রসিদ্ধ সংকলন কানযুল উম্মাল-এ মুমিনের নৈতিকতা, আচরণ ও ঈমানি বৈশিষ্ট্য সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ রিওয়ায়াত সংকলিত হয়েছে।

এই প্রবন্ধে কানযুল উম্মাল-এর আলোকে মুমিনের গুণাবলি (১ম ভাগ) সংক্ষেপে আলোচনা করা হবে, যাতে একজন মুসলিম তার ঈমান ও চরিত্র পরিশুদ্ধ করার প্রেরণা লাভ করতে পারে—ইনশাআল্লাহ।

শায়খ আলী মুত্তাকী (রহ) রচিত হাদীস বিশ্বকোষখ্যাত কানযুল উম্মাল গ্রন্থের ইমান অধ্যায়ে থেকে

আরও পোস্ট

আমাদের অনুবাদ ও প্রকাশনা – দারুস সাআদাত

Table of Contents

الفصل السابع في صفات المؤمنين

৭ম পরিচ্ছেদ: মুমিনের গুণাবলী

মুমিনের বহুমুখী গুণাবলী

669 – “إن من أخلاق المؤمن قوة في دين وحزم في لين وإيمانا في يقين وحرصا في علم وشفقة في مقت وحلما في علم وقصدا في غنى وتجملا في فاقة وتحرجا عن طمع وكسبا في حلال وبرا في استقامة ونشاطا في هدى ونهيا عن شهوة ورحمة للمجهود

وإن المؤمن من عباد الله لا يحيف على من يبغض، ولا يأثم فيمن يحب، ولا يضيع ما استودع، ولا يحسد ولا يطعن ولا يلعن، ويعترف بالحق، وإن لم يشهد عليه ولا يتنابز بالألقاب، في الصلاة متخشعا، إلى الزكاة مسرعا، في الزلازل وقورا، في الرخاء شكورا قانعا بالذي له لا يدعي ما ليس له، ولا يجمع في الغيظ ولا يغلبه الشح عن معروف يريده، يخالط الناس كي يعلم، ويناطق الناس كي يفهم، وإن ظلم وبغي عليه صبر حتى يكون الرحمن هو الذي ينتصر له”. (الحكيم عن جندب بن عبد الله) .

৬৬৯.মুমিনের গুণাবলীর মধ্যে আছে, সে দীনের ব্যাপারে দৃঢ় হবে। নম্রতার মধ্যে বিচক্ষণ হবে। ইমানের মধ্যে ইয়াকীন হবে। ইলমের লোভী হবে। রাগ ও ক্ষোভেও দয়ার্দ্র থাকবে। স্বচ্ছলতায় মধ্যমপন্থা অবলম্বন করবে। অভাব অনটনেও সৌন্দর্য বজায় রাখবে। লোভ লালসা থেকে মুক্ত থাকবে। হালাল উপার্জনকে নিজের পন্থা বানাবে। ভাল কথার উপর অবিচল থাকবে। হিদায়াতের উপর খুশি ও প্রাণবন্ত থাকবে। আসক্তি ও চাহিদা থেকে বিরত থাকবে। দুর্দশাগ্রস্তের প্রতি দয়ার্দ্র হবে।

মুমিন বান্দা আল্লাহ বান্দাদের কারো সাথে বিদ্বেষ রাখে না। বন্ধুর ব্যাপারে গুনাহর কারণ হয় না। আমানতের খিযানত করে না। হিংসা-বিদ্বেষ, ঠাট্টা-বিদ্রুপ এবং লানত করা থেকে বহু দূরে থাকে। হকের সামনে নিজেকে সমর্পণ করে দেয়, যদিও সেই স্থানে উপস্থিত না থাকে। মন্দ নাম বা উপাধী দ্বারা কাউকে কষ্ট দেয় না। নামাযে খুশু-খুযুর সাথে নিমগ্ন থাকে। যাকাত আদায়ে দ্রুততা করে। কাঠিন্যতার সময় নম্রতা পরিত্যাগ করে না। আনন্দ ও খুশির সময় শোকরগুযার থাকে। উপস্থিতির সময় অল্পে তুষ্ট থাকে। অনুপস্থিতিতে কিছু দাবি করে না। রাগের সময় জ্ঞানশূন্য হয় না। কোন নেক কাজে কৃপণতাকে প্রশ্রয় দেয় না। জ্ঞান অর্জনের নিমিত্তে সবার সাথে মিল মহব্বত রাখে। লোকদের সাথে বুদ্ধিমত্তার সাথে কথা বলে। তার উপর যুলুম নির্যাতন করা হলে সবর করে- এমনকি দয়াময় নিজে তার প্রতিশোধ গ্রহণ করে।

মুমিন স্বল্পাহারী

670 – ” المؤمن يأكل في معى واحد والكافر يأكل في سبعة أمعاء”. (حم ق ت م عن ابن عمر حم م عن جابر حم ق هـ عن أبي هريرة) (م هـ عن أبي موسى) .

৬৭০. মুমিন এক অন্ত্র দ্বারা খায় আর কাফির সাত অন্ত্র দ্বারা খায়।

671 – “المؤمن يشرب في معى واحد، والكافر يشرب في سبعة أمعاء”. (حم م ت عن أبي هريرة) .

৬৭১. মুমিন এক অন্ত্র দ্বারা পান করে আর কাফির সাত অন্ত্র দ্বারা পান করে ।

শিক্ষা : মুমিন শুধু জীবন ধারণের জন্য আহার করে। ফলে তার অল্প খাবারই যথেষ্ট হয়। আবার মুমিন আল্লাহর নাম নিয়ে আহার করে ফলে খাবারে বরকত হয়। অপরদিকে কাফির ও মুনাফিকরা খাওয়া দাওয়া ও ভোগ বিলাসের জন্যই বাঁচে, তদুপরি তারা খাওয়ার সময় আল্লাহর নাম নেয় না, যার ফলে খাবারে বরকত হয় না।

এক মুমিন আরেক মুমিনের আয়না

672 – ” المؤمن مرآة المؤمن”. (طس والضياء عن أنس) 

৬৭২. মুমিন মুমিনের আয়না

শিক্ষা: অর্থাৎ একজন মুমিন আরেকজন মুমিনের প্রতিচ্ছবি—যেমন আয়না মানুষকে নিজের ভুল দেখায়।

673 – “المؤمن مرآة المؤمن والمؤمن أخو المؤمن يكف عليه ضيعته ويحوطه من ورائه “. (خد، د عن أبي هريرة) .

৬৭৩. মুমিন মুমিনের আয়না আর মুমিন মুমিনের ভাই। তারা একে অপরকে ক্ষতি থেকে রক্ষা করে এবং তার অনুপস্থিতে তাকে রক্ষা করে।

মুমিন মুমিনের শক্তি

674 – “المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا”. (ق ت ن عن أبي موسى) .

৬৭৪. এক মুমিন অপর মুমিনের জন্য ইমারতসদৃশ যার এক অংশ অপর অংশকে মজবুত করে।

675 – “إذا لقي المؤمن كان كهيئة البناء يشد بعضه بعضا”. (طب عن أبي موسى) .

৬৭৫. যখন এক মুমিন অপর মুমিনের সাথে সাক্ষাৎ করে, তখন তাদের উদাহরণ হল ইমারতের মত, যার এক অংশ অপর অংশকে মজবুত করে।

অর্থাৎ, সত্যিকারের মুসলিম সমাজ হবে একে অপরকে সমর্থন ও শক্তি দেওয়া একটি দৃঢ় কাঠামোর মতো।

ইমানদার ব্যক্তি সবার জন্য নিরাপদ

676 – “المؤمن من أمنه الناس على أموالهم وأنفسهم والمهاجر من هجر الخطايا والذنوب”. (هـ عن فصالة) .

৬৭৬. সে-ই মুমিন যার থেকে লোকেরা নিজেদের জান ও মালের ব্যাপারে নিশ্চিন্ত বোধ করে। আর মুহাজির হল সে, ‍যে গুনাহ পরিত্যাগ করে।

শিক্ষা:  হাদীস থেকে আমরা শিখি প্রকৃত মুমিন সে-ই, যার কথা, কাজ ও আচরণে মানুষ নিরাপদ বোধ করে, তার থেকে কারও জান বা মালের ক্ষতি হওয়ার কোন ভয় থাকে না।

আর প্রকৃত মুহাজির শুধু স্থান বদলকারী নয়—বরং যে ব্যক্তি গুনাহ ছেড়ে দেয় এবং আল্লাহর দিকে ফিরে আসে।

মুমিন যেভাবে মৃত্যুবরণ করে

677 – “المؤمن يموت بعرق الجبين” (حم ت ن هـ ك عن بريده) .

৬৭৭. মুমিন ললাটের ঘামের সাথে মৃত্যুবরণ করে।

ব্যাখ্যা: এর অর্থ, আল্লাহ তাআলা অনেক সময় মুমিন বান্দাকে কষ্ট বা ঘামের অবস্থায় মৃত্যু দেন, যা তার জন্য—
গুনাহ মাফের কারণ
তার মর্যাদা বৃদ্ধির মাধ্যম
এবং তার উত্তম পরিণতির আলামত

কপালের ঘাম ইঙ্গিত করে—মুমিনের রূহ সহজে বের হয় না, বরং কিছু কষ্টের মাধ্যমে বের হয়, যাতে সে পবিত্র হয়ে আল্লাহর কাছে পৌঁছায়।

মুমিন হৃদ্যতা পোষণকারী

678 – “المؤمن يألف ولا خير فيمن لا يألف ولا يؤلف”. (حم عن سهل بن سعد) .

৬৭৮. মুমিন ব্যক্তি বন্ধুত্ব ও ভালবাসা পোষণকারী হয়। আর যে ব্যক্তি বন্ধুবৎসল ও ভালবাসা পোষণকারী হয় না, আর নিজেও এমন হয় যে তার প্রতি কেউ বন্ধুত্ব ও ভালবাসাপোষণ করে না, তার মধ্যে কোন কল্যাণ নেই।

শিক্ষা: এই হাদীস থেকে আমরা জানতে পারি যে, মুমিন ব্যক্তি মিশুক ও বন্ধু বৎসল হয়।

679 – “المؤمن يألف ويؤلف ولا خير فيمن لا يألف ولا يؤلف وخير الناس أنفعهم للناس”. (قط في الأفراد والضياء عن جابر) .

৬৭৯. মুমিন ব্যক্তি নিজেও বন্ধুত্ব ও ভালবাসা পোষণকারী হয় আর অন্যরাও তার প্রতি বন্ধুত্ব ও ভালবাসা পোষণ করে। আর যে ব্যক্তি কারো সাথে মহব্বত ও বন্ধুত্ব পোষণ করে না, আর না তার নিজের প্রতি কেউ মহব্বত ও বন্ধুত্ব পোষণ করে, তবে তার মধ্যে কোন কল্যণ নেই।

আত্ম-মর্যাদাবোধ

680 – ” المؤمن يغار والله أشد غيرة”. (م عن أبي هريرة) .

৬৮০. মুমিন ব্যক্তি আত্ম-মর্যাদাবোধসম্পন্ন হয়, আর আল্লাহ তাআলা সবচেয়ে বেশী আত্ম-মর্যাদাবোধসম্পন্ন।

শিক্ষা মুমিন ব্যক্তি আত্ম-মর্যাদাবোধসম্পন্ন হয়, কারণ সে আল্লাহর নির্দেশ মেনে চলে এবং নিজের ঈমানকে রক্ষা করে। আর আল্লাহ তাআলা সর্বাধিক আত্ম-মর্যাদাবোধসম্পন্ন—তিনি কখনোই তাঁর বান্দাদের প্রকাশ্য ও গোপন গুনাহ পছন্দ করেন না।

মুমিন হয় নম্র ভদ্র

681 – “المؤمن غر كريم، والفاجر خب لئيم”. (د ت ك عن أبي هريرة) .

৬৮১. মুমিন ব্যক্তি হয় সহজ-সরল, নম্র-ভ্রদ্র আর কাফির হয় পাপাচারী ও শঠ।

শিক্ষা: সরলতা মুমিনের বিশেষ বৈশিষ্ট্য। আর ধোঁকা প্রতারণা কাফির মুনাফিকদের বৈশিষ্ট্য।

মুমিন সর্বাবস্থায় কল্যাণের উপর থাকে

682 – “المؤمن بخير على كل حال تنزع نفسه من بين جنبيه وهو يحمد الله”. (ن عن ابن عباس) .

৬৮২. মুমিন সর্বাবস্থায় কল্যাণের উপর থাকে। তার পার্শ্বদ্বয় থেকে তার আত্মা বের করা হয় অথচ তখনও সে আল্লাহর প্রশংসা করতে থাকে।

শিক্ষা অর্থাৎ ইমানদার ব্যক্তির প্রতিটি মুহুর্ত আল্লাহর স্মরণে কাটে ফলে তার প্রতিটি মুহুর্তই কল্যাণের উপর কাটে।

ইমানদার ব্যক্তি অপরের ব্যথায় ব্যথিত হয়

683 – ” المؤمن من أهل الإيمان بمنزلة الرأس من الجسد يألم المؤمن لأهل الإيمان كما يألم الجسد لما في الرأس”. (حم عن سهل بن سعد) .

৬৮৩. ইমানদারদের মধ্যে মুমিনের দৃষ্টান্ত হল দেহের মধ্যে মাথার মত। মুমিন ব্যক্তি ইমানদারের (কষ্টের) জন্য এমনভাবে ব্যথিত হয়, যেভাবে মাথার ব্যথার কারনে পুরো শরীর কষ্ট অনুভব করে।

অর্থাৎ, প্রকৃত ঈমান মানুষকে অন্য মুমিনের দুঃখ-কষ্টে সংবেদনশীল ও সহমর্মী করে তোলে।

মুমিনের গুনাহ ক্ষমা করা হয়

মুসনাদ আহমদ- রিওয়ায়াতঃ সাহল ইবনে সাদ (রা)

684 – “المؤمن يكفر” (ك عن سعد) .

৬৮৪.  মুমিনের গুনাহর কাফফারা হয়ে যায়।

শিক্ষা: এটা মুমিনের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ যে, আল্লাহ মুমিনের গুনাহসমূহের কাফফারা করে দেন তার দুঃখ কষ্ট বা অন্য উপায়ে।

মুমিন বান্দা হালকা থাকে

685 – “المؤمن يسير المؤنة”. (حل هب عن أبي هريرة) 

৬৮৫.  মুমিন তার বোঝা হালকা রাখে।

শিক্ষা: মুমিনের বিশেষ বৈশিষ্ট্য হলো সে অনাবশ্যক কোন কিছুর প্রতি আকৃষ্ট হয় না আর অনাবশ্যক কিছু রাখেও না।

যে মুমিন মানুষের দেয়া কষ্টে ধৈর্যধারণ করে

686 – “المؤمن الذي يخالط الناس ويصبر على أذاهم أفضل من المؤمن الذي لا يخالط الناس ولا يصبر على أذاهم”. (حم خد ق هـ عن ابن عمر) .

৬৮৬.  যে মুমিন মানুষের সাথে মিলেমিশে থাকে এবং তাদের দেয়া কষ্টে ধৈর্যধারণ করে, সে ঐ মুমিন হতে উত্তম- যে লোকদের থেকে দূরে থাকে এবং তাদের দেয়া কষ্টে ধৈর্যধারণ করে না।

অর্থাৎ, সত্যিকারের মুমিন মানুষের ভেতরে থেকে তাদের সাথে সুন্দর ব্যবহার ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে।

অপরের কল্যাণ কামনা

687 – “المؤمن أخو المؤمن لا يدع نصيحته على كل حال”. (ابن النجار عن جابر) .

৬৮৭. এক মুমিন আরেক মুমিনের ভাই, যে তার কল্যাণ কামনার ব্যাপারে কখনো বিরক্ত হয় না।

শিক্ষা: প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো সে সবার ভালো চাইবে।

দুনিয়ার কষ্ট মুমিনের গুনাহর কাফফারা

688 – “المؤمن لا يثرب عليه بشيء أصابه في الدنيا وإنما يثرب على الكافر”. (طب عن ابن مسعود)

৬৮৮. ইমানদার ব্যক্তির দুনিয়াতে যে কষ্টই মিলে না কেন, তাতে তার কোন আফসোস নেই (কারন তা গুনাহর কাফফারা)। আফসোস তো কাফিরের জন্য।

অর্থাৎ, মুমিন কষ্টে ভেঙে পড়ে না—বরং ধৈর্য ও ঈমানের মাধ্যমে তা লাভে পরিণত করে।

ইমানদার ব্যক্তি বুঝমান হয়

689 – “المؤمن كيس فطن” حذر. (القضاعي عن أنس) .

৬৮৯. ইমানদার ব্যক্তি আকলমন্দ, সমঝদার ও হুশিয়ার থাকে।

শিক্ষা: ইমানদার ব্যক্তি সচেতন হয়ে থাকে।

মুমিন ব্যক্তি সহজ সরল হয়

690 – “المؤمن هين لين حتى تخاله من اللين أحمق”. (هب عن أبي هريرة) .

৬৯০.মুমিন ব্যক্তি সহজ সরল ও নম্র হয়। এমনকি তার সরলতা ও নম্রতার কারণে তাকে তোমার বোকা মনে হতে পারে।

অর্থাৎ  মুমিন ব্যক্তি সাধারণত সহজ-সরল, বিনয়ী ও নম্র হয়। তার এই নম্রতা ও কোমল আচরণের কারণে কেউ কেউ তাকে ভুলভাবে দুর্বল বা বোকা মনে করতে পারে, কিন্তু বাস্তবে এটি তার ঈমানি চরিত্রের সৌন্দর্য।

691 – “المؤمن واه راقع فالسعيد من مات على رقعه”. (البزار عن جابر) .

৬৯১. ইমানদার ব্যক্তি ক্ষতিহীন ও সাদামাটা স্বভাবের হয়। আর যে ব্যক্তি এই অবস্থার উপর দুনিয়া থেকে বিদায় নেয় সে কতইনা সৌভাগ্যবান।

ইমানদার ব্যক্তি উপকারী হয়

692 – “المؤمن منفعة إن ماشيته نفعك، وإن شاورته نفعك وإن شاركته نفعك وكل شيء من أمره منفعة”. (حل عن ابن عمر) .

৬৯২.মুমিন বরারবর উপকারী হয়। যদি তুমি তার সাথে চল সে তোমাকে উপকার করবে। যদি তার সাথে পরামর্শ কর তবে সে তোমার উপকার করবে। যদি তার সাথে অংশীদারিত্ব কর তবে সে তোমার উপকার করবে। মোটকথা তার সব কাজেই উপকার রয়েছে।

মুমিন ব্যক্তি উটের মত সরল

693 – “المؤمنون هينون لينون كالجمل الأنف إن قيد انقاد وإن أنيخ على صخرة استناخ”. (ابن المبارك عن مكحول مرسلا) ، (هب عن ابن عمر) .

৬৯৩. মুমিন ব্যক্তি বেরিয়ে পড়া উটের মত সহজ সরল ও নম্র স্বভাবের হয়। যদি তাকে হাঁক দেওয়া হয় তবে আনুগত্যের সাথে চলতে থাকে। আর যদি কোন শক্ত ভূমিতে বসিয়ে দেয়া হয় তবে বসে থাকে।

মুমিন ব্যক্তির দৃষ্টান্ত ব্যক্তির মত 

694 – “المؤمنون كرجل واحد إن اشتكى رأسه تداعى له سائر الجسد بالحمى والسهر”. (م عن النعمان بن بشير) .

৬৯৪. মুমিনদের উদাহরণ একজন ব্যক্তির মত। যদি তার মাথায় ব্যথা হয় তখন সমস্ত শরীর জ্বর ও অনিদ্রায় ভোগে।

695 – “المؤمنون كرجل واحد إن اشتكى رأسه اشتكى كله وإن اشتكى عينه اشتكى كله”. (حم م عن النعمان بن بشير)

৬৯৫. মুমিনদের উদাহরণ একজন ব্যক্তির মত। যদি তার মাথায় ব্যথা হয় তখন সমস্ত শরীরে কষ্ট দেখা দেয়। আর যখন চোখে ব্যথা হয় তখনও সাড়া শরীরে কষ্ট প্রকাশ পায়।

মুমিন ব্যক্তি কাউকে ধোঁকা দেয় না

696 – “الإيمان قيد الفتك لا يفتك مؤمن”. (تخ د ك عن أبي هريرة عن الزبير وعن معاوية) .

৬৯৬. ইমানের দাবী হল কাউকে ধোঁকা দিয়ে হত্যা না করা। অতএব কোন মুমিন গুপ্ত হত্যা করবে না।

শিক্ষা: অন্যায় হত্যা যেমন পাপ তেমনি গোপনে হত্যা তারচেয়ে বড় পাপ। আর মুমিন এসব দোষ থেকে মুক্ত থাকে।

ইমানদার ব্যক্তি অকল্পনীয় স্থান থেকে রিযিক লাভ করে

697 – “أبى الله أن يرزق عبده المؤمن إلا من حيث لا يحتسب”. (فر عن أبي هريرة) (هب عن علي) .

৬৯৭. আল্লাহ তাআলা এটা ইচ্ছা করেছেন যে, মুমিন বান্দাকে এমন স্থান থেকে রিযিক দিবেন যার কল্পনাও সে করে না।

আল্লাহ তাআলা মুমিনের বিপদ দূর করেন

698 – “أبى الله أن يجعل للبلاء سلطانا على بدن عبده المؤمن”. (فر عن أنس) .

৬৯৮. আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন যে, মুমিনের দেহে কোন বিপদ ও কষ্টের চিন্হ অবশিষ্ট রাখবেন না।

শিক্ষা: অর্থাৎ মুমিনের কোন বিপদ ও কষ্ট স্থায়ী হবে না।

নেককাজে খুশি হওয়া আর মন্দ কাজে দুঃখিত হওয়া

699 – “إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن”. (حم حب طب ك هب والضياء عن أبي أمامة) .

৬৯৯. যখন তোমার নেক কাজ তোমাকে আনন্দ দিবে এবং মন্দ কাজ কষ্ট দিবে, তখন তুমি মুমিন।

700 – “من سرته حسنته وساءته سيئته فهو مؤمن” (طب عن أبي موسى) .

৭০০. যার নেক কাজ তাকে আনন্দ দেয় এবং মন্দ কাজ কষ্ট দেয় তখন সে মুমিন।

শিক্ষা: নেককাজে খুশি হওয়া আর মন্দ কাজে ব্যথিত হওয়া মুমিনের বিশেষ বৈশিষ্ট্য।

কখনো কেখনো প্রশংসা শুনে মুমিনের ইমান বাড়ে

701 – “إذا مدح المؤمن في وجهه ربا الإيمان في قلبه”. (طب ك عن أسامة بن زيد) .

৭০১. মুমিনকে তার মুখের উপর প্রশংসা করা হয়, আর তার অন্তরে ইমান বৃদ্ধিপ্রাপ্ত হয়।

শিক্ষা: অর্থাৎ ইমানদার ব্যক্তির নেককাজের প্রশংসা করা হলে এতে তার আত্বগর্বের পরিবর্তে আল্লাহর প্রতি ইমান বৃদ্ধি পায়

সবচেয়ে বেশী সচেতন যে

702 – “أعظم الناس هما المؤمن يهتم بأمر دنياه وأمر آخرته”. (هـ عن أنس) .

৭০২. লোকদের মধ্যে সবচেয়ে বেশী চিন্তিত (সচেতন) ঐ মুমিন, যে তার দুনিয়া ও আখিরাত উভয় বিষয়ে চিন্তা করে।

যার চরিত্র উত্তম

703 – “أفضل المؤمنين أحسنهم خلقا”. (هـ ك عن ابن عمر) .

৭০৩. ইমানদারদের মধ্যে সবচেয়ে উত্তম ঐ ব্যক্তি যার চরিত্র সবচাইতে উত্তম।

শিক্ষা : উত্তম চরিত্রের মুমিন সর্বোত্তম ও সবার প্রিয়।

সবচেয়ে উত্তম ইমান ঐ ব্যক্তির

704 – “أفضل المؤمنين إيمانا الذي إذا سأل أعطي وإذا لم يعط استغنى”. (خط عن ابن عمرو) .

৭০৪. ইমানদারদের মধ্যে সবচেয়ে উত্তম ইমান ঐ ব্যক্তি, যখন সে (আল্লাহর কাছে) চায় তখন তাকে প্রদান করা হয়। আর যদি লোকদের পক্ষ থেকে তাকে না দেওয়া হয়, তাহলে সে অমুখাপেক্ষী থাকে।

ইমানদার ব্যক্তি নম্রতার সাথে ক্রয় বিক্রয় করে

705 – أفضلُ المُؤْمِنينَ رَجُلٌ سَمْحُ البَيْعِ سَمْحُ الشِّرَاءِ سَمْحُ القَضاءِ سَمْحُ الاقْتِضاءِ. (طس عن أبي سعيد)

৭০৫. ইমানদারদের মধ্যে সবচেয়ে উত্তম ঐ ব্যক্তি যে কোন কিছু ক্রয় করে তো নম্রতার সাথে ক্রয় করে, আর বিক্রয় করে তো নম্রতার সাথে বিক্রয় করে এবং যখন কোন ফয়সালা করে তো নম্রতার সাথে করে।

মুমিনের নিকট শয়তান উপহাসের পাত্র

706 – إنّ المُؤْمِنَ يُنْضِي شَيْطانَهُ كَمَا يُنْضِي أحَدُكمْ بَعِيرَهُ فِي السّفَرِ (حم والحكيم وَابْن أبي الدُّنْيَا فِي مكايد الشَّيْطَان) عَن أبي هُرَيْرَة

৭০৬. মুমিন শয়তানের সাথে এভাবে উপহাস করে যেভাবে সফরে কেউ নিজের উটের সাথে করে।

শিক্ষা: অর্থাৎ শয়তান মুমিনের সাথে পেরে উঠে না।

একে অপরের জন্য ব্যথিত হওয়া

707 – “إن حقا على المؤمنين أن يتوجع بعضهم لبعض كما يألم الجسد للرأس”. (أبوالشيخ في التوبيخ عن محمد بن كعب مرسلا) .

৭০৭. মুমিনের জন্য অবশ্যক হল একে অপরের জন্য ব্যথিত হওয়া, যেভাবে সারা শরীর শুধুমাত্র মাথার ব্যথাতেই অসুস্থ হয়ে যায়।

আমলের ব্যাপারে মৃমিনের দৃঢ়তা

708 – “تجد المؤمن مجتهدا فيما يطيق متلهفا على ما لا يطيق”. (حم في الزهد عن عبيد بن عمر مرسلا) .

৭০৮. মুমিনকে তুমি দেখবে যে, সে যেই আমলের শক্তি রাখে তার মধ্যে চূড়ান্ত চেষ্টা-সাধনা করতে। আর যেটার শক্তি রাখে না তার জন্য আফসোস করতে।

কথাটির অর্থ
মুমিন যখন কোনো ভালো কাজ করার সামর্থ্য পায়, তখন সে সর্বোচ্চ চেষ্টা করে তা পূর্ণভাবে করার জন্য। আর যদি কোনো ভালো কাজ করার সুযোগ বা শক্তি তার না থাকে, তখন সে দুঃখিত হয়—কারণ সে ভালো কাজ হারিয়েছে।

লাঠি ব্যবহার করা সুন্নাত

709 – “حمل العصا علامة المؤمن، وسنة الأنبياء”. (فر عن أنس) .

৭০৯. লাঠি ব্যবহার করা মুমীনের আলামত এবং সমস্ত নবীদের সুন্নত।

শিক্ষা: লাঠি ব্যবহার করা সুন্নত তবে অপরিহার্য নয়।

মুমিনের সকল কাজই কল্যাণকর

710 – “عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر وكان خير له إن أصابته ضراء صبر فكان خيرا له”. (حم م عن صهيب) .

৭১০. মুমিনের বিষয় আশ্চর্যজনক, তার সকল কাজই কল্যাণকর। এটা শুধু মুমিনেরই হয়ে থাকে। যদি সে সুখ শান্তি লাভ করে তাহলে আল্লাহর শোকর আদায় করে, যা তার জন্য কল্যাণকর। আর যদি তার কোন মুসিবত পৌঁছে তাহলে সে ধৈর্যধারণ করে, যা তার জন্য কল্যাণকর।

মুমিনের মর্যাদা

711 – “قال الله تعالى عبدي المؤمن أحب إلي من بعض ملائكتي”. (طس عن أبي هريرة) .

৭১১. আমার মুমীন বান্দা কতক ফেরেশতা থেকেও আমার নিকট বেশী প্রিয়।

712 – “المؤمن أكرم على الله من بعض ملائكته “. (هـ عن أبي هريرة) .

৭১২.  মুমীন বান্দা আল্লাহর নিকট কতক ফেরেশতা থেকেও বেশী সম্মানিত।

713 – “ليس شيء أكرم على الله تعالى من المؤمن”. (طس عن ابن عمر)

৭১৩. আল্লাহর নিকট মুমিন থেকে বেশী প্রিয় আর কিছু নেই।

ইমানদার ব্যক্তি মিষ্টান্ন পছন্দ করে

714 – “قلب المؤمن حلو يحب الحلاوة”. (هب عن أبي أمامة) (خط عن أبي موسى) .

৭১৪. মুমিনের অন্তর মিষ্টান্ন দ্রব্য পছন্দ করে।

শিক্ষা: এটা স্বভাবগত ভালো জিনিসের প বোঝানো হয়েছে।

ইমানদার ব্যক্তির চারটি শত্রু

– “للمؤمن أربعة أعداء مؤمن يحسده ومنافق يبغضه وشيطان يضله وكافر يقاتله”. (فر عن أبي هريرة) .

৭১৫. মুমিনের চার শত্রু তার প্রতি ঈর্ষা পোষণ করে। মুনাফিক যে তার প্রতি বি যে তাকে পথভ্রষ্ট করতে চায়। কাফির যে তাকে হত্যা করতে চায়।

ইমানদার ব্যক্তিকে কষ্ট প্রদানকারী থাকবেই

716 يؤذيه”. (فر عن علي) .

৭১৬. কিয়ামত পর্যন্ত না কোন মুমিন আছে আর না থাকবে, তবে তার ক্ষতিকারী প্রতিবেশী অবশ্যই থাকবে।

717 – “لو كان المؤمن في جحر ضب لقيض الله له ما فيه من يؤذيه”. (طس هب عن أنس) .

৭১৭. মুমিন যদি কোন সমুদ্রে কোন কাঠের উপরও বসে থাকে, তবে সেখানেও আল্লাহ তার জন্য কোন কষ্ট প্রদানকারী সৃষ্টি করে দিবেন।

718 – “لو كان المؤمن على قصبة في البحر لقيض الله له من يؤذيه”. (ش عن ) .

৭১৮. মুমিন যদি কোন গর্তেও প্রবেশ করে, তবে সেখানেও আল্লাহ তার জন্য কোন কষ্ট প্রদানকারী সৃষ্টি করে দিবেন।

719 – “لم يكن مؤمن ولا يكون إلى يوم القيامة إلا وله جار يؤذيه”. (أبوسعيد النقاش في معجمه وابن النجار عن علي) .

৭১৯. কিয়ামত পর্যন্ত না কোন মুমিন আছে আর না থাকবে, তবে তার ক্ষতিকারী প্রতিবেশী অবশ্যই থাকবে।

মুমিনের মধ্যে যেসব দোষ থাকতে পারে না

720 – “ليس المؤمن بالطعان ولا اللعان ولا الفاحش البذيء”. (حم خد حب ك عن ابن مسعود) .

৭২০. মুমিন খোঁটাদাতা, অভিশাপকারী, অশ্লিলভাষী ও বাচাল হতে পারে না।

শিক্ষা: মুমিন কখনো বাজে স্বভাবের হতে পারে না।

মুমিন কল্যাণের কথা শুনতে ক্লান্ত হয় না

721 – “لن يشبع المؤمن من خير يسمعه حتى يكون منتهاه الجنة”. (ت حب عن أبي سعيد) .

৭২১. মুমিন কল্যাণের কথা শুনতে ক্লান্ত হয় না যে পর্যন্ত না সে জান্নাতে প্রবেশ করে।

শিক্ষা: ইলমের প্রতি আগ্রহের কথা বোঝানো হয়েছে।

কোন কিছু ইমানদার থেকে উত্তম নয়

722 – “لا نعلم شيئا خيرا من ألف مثله إلا الرجل المؤمن”.(طس عن ابن عمر) .

৭২২. আমরা কোন হাজার বস্তুকেও মুমীন থেকে উত্তম দেখি না।

শিক্ষা: এই হাদীসে মুমিনের মর্যাদার দিকে ইঙ্গিত করা হয়েছে।

মুমিন একই ভুল বারবার করে না

723 – “لا يلدغ المؤمن من جحر مرتين”. (حم ق د هـ عن أبي هريرة) (حم هـ عن ابن عمر) .

৭২৩. মুমিন একই গর্ত থেকে দুইবার দংশিত হয় না।

শিক্ষা: অর্থাৎ মুমিন যদি একবার কোন ভুল করে তবে সে পুনরায় সেই ভুল করা থেকে সতর্ক থাকে।

যে পরস্পরে দয়ার্দ্র

724 – “أفضل الناس مؤمن بين كريمين”. (طب عن كعب بن مالك)

৭২৪. মানুষের মধ্যে উত্তম ঐ মুমিন যে পরস্পরে দয়ার্দ্র।

শিক্ষা : পরস্পর দয়া মায়া পোষণ করা মুমিনের বিশেষ বৈশিষ্ট্য।

725 – “إن روحي المؤمنين تلتقي على مسيرة يوم وليلة وما رأى واحد منهما وجه صاحبه”. (خد طب عن ابن عمر) .

৭২৫. মুমিনদের রূহসমূহ এক রাতের ব্যবধানে পরস্পর মিলিত হনি।

মুমিনের কতক দৃষ্টান্ত

726 – “مثل المؤمن كمثل العطار إن جالسته نفعك وإن ماشوإن شاركته ن ابن عمر) .

৭২৬. মুমিনের দৃষ্টান্ত হল আতরের মত, যদি তুমি তার সাথে বস তবে সে তোমাকে উপকৃত করবে। যদি সাথে চল তবে উপকৃত করবে। যদি (ব্যবসায়) অংশিদারিত্ব কর তবে উপকৃত করবে।

727 – “مثل المؤمن مثل النخلة ما أخذت منها من شيء نفعك”. (طب عن ابن عمر) .

৭২৭.মুমিনের দৃষ্টান্ত খেজুর গাছের মত। তার থেকে যা নেবে তা-ই উপকার দিবে।

728 – “مثل المؤمن إذا لقي المؤمن فسلم عليه البنيان يشد بعضه بعضا”. (خط عن أبي موسى) .

৭২৮.এক মুমিন যখন অপর এক মুমিনের সাথে সাক্ষাৎ করে, তখন তার দৃষ্টান্ত হল দেয়ালের মত, যার এক অংশ অপর অংশকে মজবুত করে।

729 – ” المؤمن كمثل النحلة لا تأكل إلا طيبا ولا تضع إلا طيبا”. (طب حب عن أبي رزين) .

৭২৯.মুমিনের দৃষ্টান্ত খেজুর গাছের মত, ভাল খায় ও ভাল ফল দেয়।

730 – “مثل المؤمن مثل السنبله تميل أحيانا وتقوم أحيانا”. (ع عن أنس) .

৭৩০.মুমিনের দৃষ্টান্ত শস্যের মত। যা কখনো ঝুঁকে যায় আবার কখনো দাঁড়িয়ে যায়।

মুমিন ও মুনাফিকের দৃষ্টান্ত

731 – “مثل المؤمن مثل الخامة تحمر مرة وتصفر أخرى، والكافر كالأرزة”  (حم عن أبي) .

৭৩১.মুমিনের দৃষ্টান্ত শস্যের মত। যা কখনো লাল হয় আবার কখনো হলুদ। আর কাফিরের দৃষ্টান্ত সানুবর বৃক্ষের মত (এক অবস্থায় থাকে)

732 – “مثل المؤمن مثل السنبلة تستقيم مرة وتحمر مرة ومثل الكافر مثل الأرزه لا تزال مستقيمة حتى تخر ولا تشعر”. (حم عن جابر) .

৭৩২.মুমিনের দৃষ্টান্ত শস্যের মত, যা কখনো সোজা ও লাল হয়। আর কাফিরের দৃষ্টান্ত সানুবর বৃক্ষের মত, যা সবসময় সোজা (কঠিন) থাকে। কিন্তু কখনো এভাবে উৎপাটন হয়ে যায় যে, বুঝতেও পারে না।

733 – “مثل المؤمن كمثل خامة الزرع من حيث أتتها الريح كفأتها فإذا سكنت اعتدلت وكذلك المؤمن يكفأ بالبلاء ومثل الفاجر كالأرزة صماء معتدلة حتى يقصمها الله إذا شاء”. (ق عن أبي هريرة) .

৭৩৩.মুমিনের দৃষ্টান্ত ক্ষেতের ফসলের মত, বাতাস এসে তাকে ঝুঁকিয়ে দেয়। আর যখন বাতাস থেমে যায় তখন তা সোজা হয়ে যায়। এভাবে মুমিনকে বিপদ মুসিবত ঝুঁকিয়ে দেয। আর কাফিরের দৃষ্টান্ত সানুবর বৃক্ষের মত যা সর্বদা সোজা (কঠিন) থাকে। যখন আল্লাহ চান তখন উপড়িয়ে দেন।

কুরআন পাঠকারী মুমিনের দৃষ্টান্ত

734 – “مثل المؤمن الذي يقرأ اللمؤمن الذي لا يقرأ القرآن كمثل التمر لا ريح لها وطعمها حلوو مثل المنافق الذي يقرأ القرآن كمثل الريحانة ريحها طيب وطعمها مر، ومثل المنافق الذي لا يقرأ القرآن كمثل الحنظلة ليس لها ريح وطعمها مر”. (حم ق 4 عن أبي موسى) .

৭৩৪.কুরআন পাঠকারী মুমিনের দৃষ্টান্ত কমলার মত, যার ঘ্রাণও চমৎকার স্বাদও উচ্চমানের। যে মুমিন কুরআন পাঠ করে না, তার দৃষ্টান্ত খেজুরের মত, যার কোন ঘ্রাণ নেই তবে এর স্বাদ মিষ্টি। আর যে মুনাফিক কুরআন পাঠ করে তার উদাহরণ সুঘ্রাণযুক্ত ফুলের মত, যার সুঘ্রাণ আছে তবে স্বাদ তিক্ত। আর যে মুনাফিক কুরআন পাঠ করে না তার উদাহরণ হানযালা ফলের ন্যায়, যার গন্ধও খারাপ স্বাদও তিক্ত।

মুমিনের দৃষ্টান্ত

735 – “مثل المؤمن كمثل النحلة، إن أكلت أكلت طيبا وإن وضعت وضعت طيبا وإن وقعت على عود نخر لم تكسره، ومثل المؤمن مثل سبيكة الذهب إن نفخت عليها احمرت وإن وزنت لم تنقص”. (هب عن ابن عمرو) .
৭৩৫.মুমিনের দৃষ্টান্ত মধু মক্ষীকার মত, আহার করে উচ্চমানের বস্তু, দেয়ও উচ্চমানের বস্তু। যদি কোন পুরনো কাঠের উপর বসেও তবু তা ভাঙ্গে না। মুমিনের দৃষ্টান্ত হল গলিত সোনার মত। যদি তুমি তাতে ফুঁক দাও তবে তা লাল হয়ে যাবে, আর যদি ওজন কর তবে ওজনও কম হবে না।

736 – “مثل المؤمن كالبيت الخرب في الظاهر فإذا دخلته وجدته مؤنقا ومثل الفاجر كمثل القبر المشرف المجصص يعجب من رآه وجوفه ممتلئ نتنا”. (هب عن أبي هريرة) .
৭৩৬.মুমিনের দৃষ্টান্ত প্রকাশ্য উজার ঘরের মত, কিন্তু যদি তুমি এতে প্রবেশ কর তবে তা পরিপাটি দেখবে। আর ফাসিকের ঘর রঙীন ও উঁচু কবরের মত, দেখতে আকর্ষণীয় লাগে কিন্তু তার ভিতরে দুর্গন্ধে পরিপূর্ণ।

737 – “مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى”. (حم م عن النعمان بن بشير) .
৭৩৭.মুমিনদের পারস্পরিক মহব্বত ও দয়ার্দ্রতার দৃষ্টান্ত একটি দেহের মত। যদি তার একটি অঙ্গ ব্যথায় আক্রান্ত হয় তবে সারা শরীর তার কারণে অনিদ্রা ও জ্বরাক্রান্ত হয়।

সে-ই মুসলিম

738 – “المسلم من سلم المسلمون من لسانه ويده”. (م عن جابر) .
৭৩৮.মুসলিম সে-ই যার যবান ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে।

739 – “المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من آمنه الناس على دمائهم وأموالهم”. (حم ت ن ك عن أبي هريرة) .
৭৩৯.সে-ই মুসলিম যার যবান ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আর মুমিন ঐ ব্যক্তি যার থেকে মানুষ নিজের জান ও মালের ব্যাপারে নিরাপদ বোধ করে।

740 – “المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه”. (حم د ن عن ابن عمر)
৭৪০.সে-ই মুসলিম যার যবান ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আর মুহাজির ঐ ব্যক্তি যে আল্লাহর নিষিদ্ধকৃত বিষয় থেকে বিরত থাকে।
মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাঈ- রিওয়ায়াতঃ ইবনে উমর (রা)

মুসলমান মুসলমানের ভাই

741 – “المسلم أخو المسلم”. (د عن سويد بن حنظلة) .
৭৪১.মুসলমান মুসলমানের ভাই।

742 – “المسلم مرآة المسلم فإذا رأى به شيئا فليأخذه”. (ابن منيع عن أبي هريرة) .
৭৪২.এক মুসলমান তার অপর মুসলমান ভাইয়ের জন্য আয়নাস্বরুপ। যখন সে এর দ্বারা নিজের কোন ত্রুটি দেখে তখন তার সংশোধন করে নেয়।

743 – “المسلمون أخوة لا فضل لأحد على أحد إلا بالتقوى”. (طب عن حبيب بن خراش) .
৭৪৩. সমস্ত মুসলমান পরস্পর ভাই ভাই, কারো উপর কারো মর্যাদা নেই, শুধুমাত্র তাকওয়া ব্যতীত।

744 – “صدقت المسلم أخو المسلم”. (حم هـ ك عن سويد بن حنظلة) .
৭৪৪.তুমি সত্য বলেছ, প্রকৃতই মুসলমান মুসলমানের ভাই।

745 – “المسلم أخو المسلم، لا يظلمه ولا يشتمه، ومن كان في حاجة أخيه كان الله في حاجته، ومن فرج عن مسلم كربة فرج الله عنه بها كربة من كرب يوم القيامة ومن ستر مسلما ستره الله يوم القيامة”. (حم ق 3 عن ابن عمر) .
৭৪৫.মুসলমান মুসলমানের ভাই। না সে তার উপর যুলুম করতে পারে আর না তাকে মন্দ বলতে পারে। আর যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ নিজে তার প্রয়োজন পূরণ করেন। যে ব্যক্তি কোন মুসলমানের কষ্ট দূর করে দেয়, কিয়ামতের দিন আল্লাহর তার কষ্ট দূর করে দিবেন। আর যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন করবেন।

746 – “المسلم أخو المسلم يسعهما الماء والشجر ويتعاونان على الفتان. (د عن صفية ودحيبة ابنتي عليبة) .
৭৪৬.মুসলমান মুসলমানের ভাই। একজনের পানি এবং গাছের দ্বারা অন্যজন উপকৃত হবে এবং ফিতনা বা বিপদের সময় একে অপরকে সাহায্য করবে।

747 – ” المسلم أخوالمسلم لا يخونه ولا يكذبه ولا يخذله، كل المسلم على المسلم حرام عرضه وماله ودمه، التقوى ههنا، وأشار إلى القلب، بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم”. (ت عن أبي هريرة) .
৭৪৭.মুসলমান মুসলমানের ভাই। না সে তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, না তার সাথে মিথ্যা বলতে পারে, আর না তাকে অপমান করতে পারে। প্রত্যেক মুসলমানের উপর সকল মুসলমানের মান-সম্মান, মাল-সম্পদ ও রক্ত ও প্রাণ হারাম। তাকওয়া এখানে- অন্তরের দিকে ইশারা করে। কারো মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, সে তার মুসলিম ভাইকে তুচ্ছ মনে করবে।

উপসংহার

মুমিনের গুণাবলি মানুষের ব্যক্তিত্বকে আলোকিত করে এবং তাকে দুনিয়া ও আখিরাতে সফলতার পথে পরিচালিত করে।

কানযুল উম্মাল-এ বর্ণিত মুমিনের বৈশিষ্ট্যগুলো—সত্যবাদিতা, আমানতদারিতা, ধৈর্য, নম্রতা, আল্লাহভীতি ও পরোপকারিতা—একজন প্রকৃত ঈমানদারের পরিচয় বহন করে।

এসব গুণ শুধু ব্যক্তিগত জীবনকে সুন্দর করে না, বরং সমাজে শান্তি, ন্যায় ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করে। তাই প্রতিটি মুসলমানের উচিত এই গুণাবলিকে নিজের জীবনে ধারণ করা এবং কুরআন-সুন্নাহর আলোকে নিজেকে পরিপূর্ণ মুমিন হিসেবে গড়ে তোলা।

সার কথা: মুমিনের উত্তম চরিত্রই তার ঈমানের সৌন্দর্য।

🔸🔸🔸

আরও পড়ুন মুনাফিকের স্বভাব চরিত্র, কানযুল উম্মাল – কিতাবুল ইমান

আরও পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
error: Content is protected !!