আল হাদীস

মুনাফিকের স্বভাব চরিত্র

Sifatul munafiqin, Kanzul ummal - kitabul Iman

মুনাফিকের স্বভাব চরিত্র ইসলামে অত্যন্ত নিন্দনীয়। যারা মুখে ঈমানের কথা বলে কিন্তু অন্তরে বিশ্বাস রাখে না, তাদের মুনাফিক বলা হয়।

এই পোস্টে আমরা মুনাফিকের স্বভাব ও তার লক্ষণ বিস্তারিত আলোচনা করব।

Table of Contents

আরও পোস্ট

অনুচ্ছেদঃ মুনাফিকের স্বভাব-চরিত্র

মুনাফিকের আলামত

842 – “آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا ائتمن خان”. (ق ن ت عن أبي هريرة) .

রিওয়য়াত: ৮৪২ মুনাফিকের আলামত তিনটি- কথা বললে মিথ্যা বলে। অঙ্গীকার করলে ভঙ্গ করে। আর যখন তার নিকট কোন আমনত রাখা হয় তখন খিয়ানত করে।

843 – “آيات المنافق إذا حدث كذب وإذا ائتمن خان وإذا وعد أخلف”. (طس عن أبي بكر) .

রিওয়ায়াত: ৮৪৩ মুনাফিকের আলামত হল, যখন কথা বলে তো মিথ্যা বলে। যখন তার নিকট কোন আমনত রাখা হয় তখন খিযানত করে। আর যখন অঙ্গীকার করে ভঙ্গ করে।

ইশা ও ফজরের নামায মুনাফিকদের জন্য ভারী

844 – “آية بيننا وبين المنافقين شهود العشاء والصبح لا يستطيعونهما”. (ص عن سعيد بن المسيب مرسلا) .

রিওয়ায়াত: ৮৪৪ আমাদের ও মুনাফিকদের মধ্যে পর্থক্যকারী হল ইশা ও ফজরের সালাত। তারা এই দুই নামাযে হাজির হওয়ার শক্তি রাখে না।

ইসলাম বিদ্বেষীর চিহ্ন

845 – ” إحذروا صفر الوجوه فإنه إن لم يكن من علة أو سهر فإنه من غل في قلوبهم للمسلمين”. (فر عن ابن عباس) .

রিওয়ায়াত: ৮৪৫ হলুদাভ রঙের লোকদের থেকে দূরে থাক। যদি এটা কোন রোগের কারণে না হয় তবে নিশ্চিত তার অন্তরে মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে তা হয়েছে।

846 – “إذا رأيتم الرجل أصفر الوجه من غير مرض ولا علة فذلك من غش الإسلام في قلبه”. (ابن السني وأبو نعيم في الطب عن أنس وهو مما بيض له الديلمي) .

রিওয়ায়াত: ৮৪৬ যখন তুমি কোন ব্যক্তির চেহারা কোন রোগ, বা  কোন কারণ ব্যতীত হলুদ বর্ণের দেখ, তবে এটা তার ইসলামের প্রতি বিদ্বেষের কারণে হয়েছে।

মুনাফিকের চোখ কান্নার জন্য

847 – “إذا تم فجور العبد ملك عينيه فبكى منهما متى شاء”. (عد عن عقبة بن عامر) .

রিওয়ায়াত: ৮৪৭ যখন বান্দার গুনাহ ও পাপাচার পুর্ণ হয়ে যায় তখন সে তার চোখের মালিক হয়ে যায়, তখন যত চায় কাঁদতে পারে।

খালিস মুনাফিক

848 – “أربع من كن فيه كان منافقا خالصا ومن كان فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا حدث كذب وإذا وعد أخلف وإذا عاهد غدر وإذا خاصم فجر”. (حم ق 3 عن ابن عمر) .

রিওয়ায়াত: ৮৪৮ যার মধ্যে এই চারটি বিষয় পাওয়া যাবে সে খালিস মুনাফিক। যদি কোন একটি থাকে তাহলে নিফাকের কোন একটি স্বভাব থাকবে, যে পর্যন্ত না তা পরিত্যাগ করবে।

১.কথা বললে মিথ্যা বলে।

২.অঙ্গীকার করলে ভঙ্গ করে।

৩.চুক্তি করলে লঙ্ঘন করে।

৪.ঝগড়া বিবাদে গালি-গালায করে।

849 – “أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها، إذا ائتمن خان، وإذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر”. (ق عن ابن عمر) .

রিওয়ায়াত: ৮৪৯ যার মধ্যে এই চারটি বিষয় পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক। যদি কোন একটি থাকে তাহলে নিফাকের কোন একটি স্বভাব থাকবে, যে পর্যন্ত না তা পরিত্যাগ করবে।

১. যখন কোন আমানত রাখা হয় তখন তার খিয়ানত করে।

২.কথা বললে মিথ্যা বলে।

৩.চুক্তি করলে লঙ্ঘন করে। এবং

৪.ঝগড়া বিবাদে গালি গালায করে।

মুনাফিকের কান্না

850 – “بكاء المؤمن من قلبه وبكاء المنافق من هامته”. (عق طب حل عن حذيفة) .

রিওয়ায়াত: ৮৫০ মুমিনের কান্না তার অন্তর থেকে হয়। আর মুনাফিকের কান্না মস্তিষ্কের প্রতারণা থেকে।

মুনাফিকের তিনটি স্বভাব

851 – ” في المنافق ثلاث خلال إذا حدث كذب وإذا وعد أخلف وإذا ائتمن خان”. (البزار عن جابر) .

রিওয়ায়াত: ৮৫১ মুনাফিকের মধ্যে তিনটি স্বভাব থাকে।

১.কথা বললে মিথ্যা বলে।

২.অঙ্গীকার করলে ভঙ্গ করে।

৩.কোন আমানত রাখা হলে তার খিয়ানত করে।

মুনাফিকের উদাহরণ

852 – “مثل المنافق كمثل الشاة العائرة بين الغنمين تعير إلى هذه مرة وإلى هذه مرة لا تدري أيهما تتبع”. (حم م ن عن ابن عمر) .

রিওয়ায়াত: ৮৫২ মুনাফিকের উদাহরণ ঐ বকরির মত যে, যে দুই পালের মাঝে হয়রান পেরেশান হয়ে ঘুরতে তাকে। তার জানা নেই যে, কোনটির অনুসরণ করবে।

তাকওয়াহীন ব্যক্তির তাকওয়া প্রদর্শন

853 – “من أرى الناس فوق ما عنده من الخشية فهو منافق”. (ابن النجار عن أبي ذر رضي الله عنه) .

রিওয়ায়াত: ৮৫৩ যে ব্যক্তি মানুষকে আল্লাহভীরুতার ভাব দেখায় যা তার মধ্যে নেই, তবে সে মুনাফিক।

মুনাফিক তার চোখের মালিক

854 – “المنافق يملك عينيه يبكي كما يشاء”. (فر عن علي) .

রিওয়ায়াত: ৮৫৪ মুনাফিক তার চোখের মালিক, যত চায় কেঁদে নিক।

নামায রোযা করার পরও যে মুনাফিক

855 – “ثلاث من كن فيه فهو منافق وإن صام وصلى وحج واعتمر وقال إني مسلم من إذا حدث كذب وإذا وعد أخلف وإذا ائتمن خان”. (رسته في الإيمان وأبوالشيخ في التوبيخ عن أنس) .

রিওয়ায়াত: ৮৫৫ যার মধ্যে তিনটি স্বভাব থাকবে সে খালিস মুনাফিক। চাই সে নামায পড়ে, রোযা রাখে, হজ ও উমরাহ করে এবং বলে, আমি মুসলিম। তা হল-

১.কথা বললে মিথ্যা বলে।

২.অঙ্গীকার করলে ভঙ্গ করে।

৩.আর কোন আমানত রাখা হলে তার খিয়ানত করে।

রাসূলের ভবিষ্যদ্বাণী

856 – ” إن في أصحابي اثني عشر منافقا منهم ثمانية لا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط”. (حم م عن حذيفة) .

রিওয়ায়াত: ৮৫৬ আমার সাথিদের মধ্যে ১২ জন ব্যক্তি মুনাফিক। যার মধ্যে ৮ জন তো কখনও জান্নাতে প্রবেশ করতে পারবে না, যেমন উট কখনো সুই এর ছিদ্রে প্রবেশ করতে পারবে না।

১২ জন মুনাফিক 

857 – ” إن في أمتي اثني عشر منافقا لا يدخلون الجنة ولا يجدون ريحها حتى يلج الجمل في سم الخياط ثمانية منهم تكفيهم الدبيلة سراج من النار يظهر  في أكتافهم حتى ينجم من صدورهم”. (م عن حذيفة) .

রিওয়ায়াত: ৮৫৭ আমার উম্মতের ১২ জন  ব্যক্তি মুনাফিক। না তারা জান্নাতে প্রবেশ করতে পারবে আর না তার ঘ্রাণ পাবে। যেভাবে উট সুই এর ছিদ্রে প্রবেশ করতে পারবে না। তাদের জন্য এই মুসিবতই যতেষ্ট যে, জাহান্নামের একটি অগ্নি মিখা তাদের কপালে প্রকাশ পাবে এবং সিনার মধ্য দিয়ে ভেদ করবে।

মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা প্রসঙ্গে নবী সা. এর উক্তি

858 – “أخر عني يا عمر إني خيرت بين أمرين فاخترت، قد قيل لي استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم لو أني أعلم لوزدت على السبعين غفر لهم لزدت”. (ت ن عن عمر) .

রিওয়ায়াত: ৮৫৮ ছাড়ো আমাকে হে উমর। আমাকে উভয় বিষয়ের মধ্যে ইখতিয়ার দেয়া হয়েছে। আমাকে বলা হয়েছে-

‘আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন বা না করুন তাদের জন্য তা সমান। যদি আপনি তাদের জন্য সত্তরবারও ইস্তিগফার করেন, তথাপি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না।– সূরা তওবা ৮০

যদি আমি জানতাম যে, সত্তরবারে অধিক ক্ষমা প্রার্থনা করলে তাদেরকে ক্ষমা করে দেয়া হবে, তাহলে আমি আরো বেশী করে নিতাম।

860 – “لا تقولوا للمنافق سيدنا فإنه إن يكن سيدكم فقد أسخطتم ربكم”. (حم د ن عن بريدة) .

রিওয়ায়াত: ৮৫৯ আামি মনে করি না যে, অমুক আর অমুকের আমাদের দীনের ব্যাপারে কোন জ্ঞান আছ

860 – “لا تقولوا للمنافق سيدنا فإنه إن يكن سيدكم فقد أسخطتم ربكم”. (حم د ن عن بريدة) .

রিওয়ায়াত: ৮৬০ মুনাফিককে নিজদের নেতা বলো না। যদি তোমরা মুনাফিককে নিজদের নেতা বানিয়ে নাও, তবে নিশ্চিত আল্লাহকে অসন্তুষ্ট করে দেবে।

861 – “إذا قال الرجل للمنافق يا سيدنا فقد أغضب ربه”. (ك هب عن بريدة) .

রিওয়ায়াত: ৮৬১ যে ব্যক্তি কোন মুনাফিককে হে আমাদর নেতা বলে সম্বোধন করল, সে নিঃসন্দেহে নিজের প্রতিপালককে অসন্তুষ্ট করে ফেলল।

যেসব স্বভাব দ্বারা মুনাফিক চেনা যায়

862 – “للمنافقين علامات يعرفون بها تحيتهم لعنة وطعامهم نهمة وغنيمتهم غلول لا يقربون المساجد إلا هجرا ولا يأتون الصلاة إلا دبرا مستكبرين لا يألفون ولا يؤلفون خشب بالليل سخب بالنهار”. (حم وابن نصر وأبو الشيخ وابن مردويه هب عن أبي هريرة) .

৮৬২. মুনাফিকের কতক আলামত হল যার দ্বারা তাকে চেনা যায়- লানত হল তার সালাম, তার লালসা হল তার খাদ্য। মূর্খতা তাদের গনীমত। তারা মসজিদের নিকটবর্তী হয় না, দুরে থাকে। নামাযে শরীক হয় না, তবে একেবারে শেষের দিকে।

অন্যায়ভাবে দম্ভ করে, ভালবাসা ও হৃদ্যতা না নিজে রাখে না তার সাথে কেউ পোষণ করে। রাতে কাঠের টুকরার মত (নিশ্চল থাকে) এবং দিনে শোরগোল করে।

তিনটি স্বভাব 

863 – “ثلاث في المنافق إذا حدث كذب وإذا وعد أخلف وإذا ائتمن خان”. (طس والخرائطي في مكارم الأخلاق عن جابر)

৮৬৩. মুনাফিকের মধ্যে তিনটি স্বভাব থাকে।

১.কথা বললে মিথ্যা বলে।

২.অঙ্গীকার করলে ভঙ্গ করে

৩.কোন আমানত রাখা হলে তার খিয়ানত করে।

যার মধ্যে এই তিনটি স্বভাব থাকবে

864 – “ثلاث من كن فيه فهو منافق إذا حدث كذب وإذا وعد أخلف وإذا ائتمن خان، قال رجل يا رسول الله فإذا ذهب اثنتان وبقيت واحدة قال فإن عليه شعبة من نفاق ما بقي فيه منهن شيء”. (ابن النجار عن أبي هريرة) .

রিওয়ায়াত: ৮৬৪ যার মধ্যে এই তিনটি স্বভাব থাকবে সে মুনাফিক। তা হল

১.কথা বললে মিথ্যা বলে।

২.অঙ্গীকার করলে ভঙ্গ করে।

৩.কোন আমানত রাখা হলে তার খিয়ানত করে।

এক ব্যক্তি আরয করল, হে আল্লাহর রাসূল! যদি তার মধ্য হতে দুটি স্বভাব চলে যায় আর একটি থাকে তাহলেও কি এই ভীতি প্রযোজ্য?

তিনি (সা) বললেন তার মধ্যে নিফাকের একটি অংশ থেকে যাবে যে পর্যন্ত একটি স্বভাব বাকী থাকবে।

খালিস মুনাফিক

865 – “ثلاث من كن فيه فهو منافق وإن صام وصلى وقال إني مؤمن إذا حدث كذب وإذا ائتمن خان وإذا وعد أخلف”. (ابن النجار عن أنس) (الخرائطي في مكارم الأخلاق عن أبي هريرة) .

৮৬৫. যার মধ্যে তিনটি স্বভাব থাকবে সে খালিস মুনাফিক। চাই সে নামায পড়ে, রোযা রাখে, হজ ও উমরাহ করে এবং বলে, আমি আমি মুমিন।  তা হল

১.কথা বললে মিথ্যা বলে।

২.কোন আমানত রাখা হলে তার খিয়ানত করে।

৩.অঙ্গীকার করলে তা ভঙ্গ করে ।

কথা বললে মিথ্যা বলা

866 – “من أعلام المنافق إذا حدث كذب وإذا وعد أخلف وإذا ائتمنته خانك”. (طس عن أبي سعيد) .

৮৬৬. মুনাফিকের স্বভাব হল-

১.কথা বললে মিথ্যা বলে।

২.অঙ্গীকার করলে তা ভঙ্গ করে।

৩.কোন আমানত রাখা হলে তার খিয়ানত করে।

867 – ” من خلال المنافق إذا حدث كذب وإذا وعد أخلف وإذا ائتمن خان فقيل يا رسول الله كيف قال المنافق إذا حدث وهو يحدث نفسه إنه يكذب وإذا وعد وهو يحدث نفسه أنه يخلف وإذا ائتمن وهو يحدث نفسه أنه يخون”. (طب عن سلمان)

৮৬৭. মুনাফিকের স্বভাব হল-

১কথা বললে মিথ্যা বলে।

২.অঙ্গীকার করলে ভঙ্গ করে।

৩.কোন আমানত রাখা হলে তার খিয়ানত করে।

এক ব্যক্তি আরয করল, ইয়া রাসূলাল্লাহ! কিভাবে? তিনি (সা) বললেন, যখন সে কথা বলা শুরু করে, তখন সে মনের মধ্যে এটা বসিয়ে নেয় যে, সে মিথ্যা বলবে।

যখন অঙ্গীকার করে তখন এটা ভেবে রাখে যে, তা পূর্ণ করবে না।

আর যখন তার নিকট আমানত অর্পন করা হয়, তখন সে মনে মনে খিয়ানতের প্রতিজ্ঞা করে রাখে।

ইশা ও ফজরের নামায

868 – “بيننا وبين المنافقين شهود العشاء والصبح لا يستطيعونهما”. (الشافعي ق عن عبد الرحمن بن حرملة مرسلا) .

৮৬৮.আমাদের ও মুনাফিকদের মধ্যে পর্থক্যকারী হল ইশা ও ফজরের নামায। তারা এই দুই নামাযে হাজির হওয়ার শক্তি রাখে না।

মুমিন মুনাফিক ও কাফিরের দৃষ্টান্ত

869 – “مثل المؤمن والمنافق والكافر كمثل رهط ثلاثة وقعوا إلى نهر فوقع المؤمن فقطع ثم وقع المنافق حتى إذا كاد أن يصل إلى المؤمن ناداه الكافر أن هلم إلي فإني أخشى عليك

وناداه المؤمن أن هلم إلي فإن عندي وعندي يحظى له ماعنده فما زال المنافق يتردد بينهما حتى أتى عليه أذى فغرقه وإن المنافق لم يزل في شك وشبهة حتى أتى عليه الموت وهو كذلك”. (ابن جرير عن قتادة مرسلا) .

৮৬৯. মুমিন. মুনাফিক এবং কাফিরের দৃষ্টান্ত তিনজন পদযাত্রির মত।। যারা চলতে চলতে এক নহরের পাশে পৌঁছে। প্রথমে মুমিন নহরে নামে এবং সে পার হয়ে গেল।

অতঃপর মুনাফিক নামে, এমনকি যখন সে মুমিনের নিকটে পৌঁছতে থাকে, তখন কাফির আওয়ায দেয়, হে! আমার কাছে আস, অন্যথায় আমি তোমার ধ্বংসের অনুমান করছি।

মুমিনও আওয়ায় দেয় আমার কাছে আস। আমি তোমাকএই জিনিস আছে। তোমাকে দিব, এখানে আস। তখন মুনাফিক হয়রান পেরেশান হয়ে উভয়কে দেখতে থাকে কিন্তু কোন সিদ্ধান্তে আসতে পারে না।

সে এই পেরেশানীতে ছিল আর এমন সময় এক ঢেউ এসে তাকে ডুবিয়ে দির। এভাবে মুনাফি দ্বিধা ও সন্দেহে নিপতিত থাকে এবং পরিশেষে মৃত্যু এসে যায়। এটাই মুনাফিকের দৃষ্টান্ত।

🔸🔸🔸

👉 আরও পড়ুন হাদীসে মুমিনের গুণাবলী ১ম ভাগ, কানযুল উম্মাল – শায়খ আলী মুত্তাকী রহ.

 

আরও পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
error: Content is protected !!