
জ্ঞানার্জনের ফযীলত ও এর প্রতি উৎসাহ প্রদান – ইলম (জ্ঞান) ইসলামি জীবনের মূল ভিত্তি। আল্লাহ তাআলার পরিচয়, ইবাদতের সঠিক পদ্ধতি এবং হালাল-হারামের জ্ঞান—সবকিছুর সূচনা হয় ইলমের মাধ্যমে।
রাসূলুল্লাহ ﷺ ইলম অর্জন ও তা প্রচারের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন।
কানযুল উম্মাল গ্রন্থের ইলম অধ্যায়ে জ্ঞানার্জনের ফযীলত, ইলমের মর্যাদা এবং আলেমের অবস্থান সম্পর্কে সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবহ হাদীসসমূহ সংকলিত হয়েছে।
এই প্রথম ভাগে সেই হাদীসগুলো উপস্থাপন করা হলো, যা একজন মুমিনকে ইলমের পথে আগ্রহী করে তোলে।
শায়খ আলী মুত্তাকী (রহ) রচিত কানযুল উম্মাল ইলম অধ্যায় থেকে অনূদিত
আমাদের অনুবাদ ও প্রকাশনা – দারুস সাআদাত
জ্ঞান অর্জনের প্রতি উৎসাহ প্রদান
জ্ঞান অর্জন করা ফরয
28651- “طلب العلم فريضة على كل مسلم”. “عد، هب”
জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরয।
অপাত্রে জ্ঞানদানকারী
28652- “طلب العلم فريضة على كل مسلم، وواضع العلم عند غير أهله كمقلد الخنازير الجوهر واللؤلؤ والذهب”. “هـ” عن أنس
জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরয। অপাত্রে জ্ঞানদানকারী শুকরের গলায় মণিমুক্তা ও সোনার হার পরানো ব্যক্তির সমতুল্য।
28653- “طلب العلم فريضة على كل مسلم، وإن طالب العلم يستغفر له كل شيء حتى الحيتان في البحر”. ابن عبد البر في العلم – عن أنس.
জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরয। জ্ঞান অর্জনকারীর জন্য প্রত্যেক বস্তু ক্ষমা প্রার্থনা করে এমনকি সমুদ্রে বিচরণকারী মৎসও।
দুঃস্থের আহ্বানে সাড়া
28654- “طلب العلم فريضة على كل مسلم والله يحب إغاثة اللهفان”. “هب” وابن عبد البر – عن أنس.
জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরয। আর আল্লাহ তাআলা দুঃস্থের আহ্বানে সাড়া প্রদানকারীকে ভালবাসেন।
জ্ঞান অর্জন করা নফল ইবাদত হতে উত্তম
28655- ” طلب العلم أفضل عند الله من الصلاة والصيام والحج والجهاد في سبيل الله تعالى”. “طب” وابن عبد البر – عن أنس.
জ্ঞান অর্জণ করা আল্লাহর নিকট নামায, রোযা, হজ এবং আল্লাহর পথে জিহাদ করা হতেও উত্তম।
জ্ঞান অর্জনের জন্য কিছু সময় ব্যয় করা
28656- “طلب العلم ساعة خير من قيام ليلة، وطلب العلم يوما خير من صيام ثلاثة أشهر. “فر”عن ابن عباس.
জ্ঞান অর্জনের জন্য কিছু সময় ব্যয় করা সারা রাত দাড়িয়ে নামায পড়া হতে উত্তম। আর জ্ঞান অর্জনের জন্য একদিন ব্যয় করা তিনমাস রোযা রাখা হতে উত্তম।
দীনের মূল
28657- “العلم أفضل من العبادة، وملاك الدين الورع”. “خط” وابن عبد البر في العلم – عن ابن عباس.
ইলম ইবাদত হতে উত্তম। আর দীনের মূল হলো দীনদারী ও পরহেযগারী।
ইলম আমল হতে উত্তম
28658- “العلم أفضل من العمل، وخير الأعمال أوسطها، ودين الله تعالى بين القاسي والغالي والحسنة بين السيئتين لا ينالها إلا بالله، وشر السير الحقحقة”. “هب” عن بعض الصحابة.
ইলম আমল হতে উত্তম। আর উত্তম আমল হলো যা মধ্যমপন্থা অনুযায়ী হয়। আল্লাহর দীন শৈথিল্য ও বাড়াবাড়ি থেকে মুক্ত। দুই মন্দের মাঝে নেকী থাকে যা শুধু আল্লাহর অনুগ্রহ ব্যতীত লাভ করা যায় না। ঐ সফর নিকৃষ্ট যার বোঝা সাধ্যের বাইরে হয়।
ইলমের প্রকার
28659- “العلم ثلاثة وما سوى ذلك فهو فضل: آية محكمة، أو سنة قائمة، أو فريضة عادلة”. “د، هـ، ك” عن ابن عمرو
ইলম বা জ্ঞান তিন প্রকার, এগুলো ব্যতীত আর সবই অতিরিক্ত। যথা- আল কুরআনের মুহকাম আয়াত (যার হুকুম মানসূখ বা বতিল হয়নি)। সহীহ ও সঠিক হাদীছ এবং ইনসাফের সাথে পরিত্যক্ত সম্পত্তি বণ্টনের (ফারায়েয) জ্ঞান।
ইলম তিন প্রকার
28660- “العلم ثلاثة: كتاب ناطق، وسنة ماضية ولا أدري”. “فر” عن ابن عمر.
ইলম বা জ্ঞান তিন প্রকার। আল্লাহর কিতাব। মুতাওয়াতির সুন্নাত এবং (অজানা বিষয়ে এ কথা বলা যে,) আমি জানি না।
ইলম ইসলামের জীবন
28661- “العلم حياة الإسلام وعماد الدين ومن علم علما أتم الله له أجره، ومن تعلم فعمل علمه الله ما لم يعلم”. أبو الشيخ – عن ابن عباس.
ইলম হলো ইসলামের জীবন এবং দীনের স্তম্ভ। যে ব্যক্তি ইলম হাসিল করে আল্লাহ তার প্রতিদান পরিপূর্ণ করে দেন। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে তা আমলে পরিণত করে, আল্লাহ তাআলা তাকে ঐ ইলম ও জ্ঞান দান করেন যা সে জানত না।
ইলম হলো খাযানাহ
28662- “العلم خزائن، ومفتاحها السؤال: فاسألوا يرحمكم الله فإنه يؤجر فيه أربعة: السائل، والمعلم، والمستمع، والسامع والمحب لهم”. “حل” عن علي.
জ্ঞান হলো খাযানাহ আর তার চাবি হলো জিজ্ঞাসা করা। জ্ঞানের বিষয়ে জিজ্ঞাসা করতে থাক। কেননা একটি জিজ্ঞাসার দ্বারা চারজনের সওয়াব লাভ হয়। জিজ্ঞাসাকারীর। আলিমের। শ্রবণকারীর এবং (ইলমের প্রতি) মহব্বত পোষণকারীর।
মুমিনের বন্ধু
28663- “العلم خليل المؤمن، والعقل دليله، والعمل قيمه، والحلم وزيره، والبصر أمير جنوده، والرفق والده واللين أخوه”. “هب” عن الحسن مرسلا.
ইলম হলো মুমিনের বন্ধু। আর আকল তার দলিল ও পথপ্রদর্শক। আমল তার মূল্যবান পাথেয়। আর হিলম বা সহনশীলতা হলো তার উযির। দৃষ্টি তার সৈন্যবাহিনীর আমির। ভদ্রতা তার পিতা সদৃশ। নম্রতা তার ভাইয়ের সদৃশ।
ইলম ও দীনদারী
28664- “العلم خير من العبادة، وملاك الدين الورع”. ابن عبد البر – عن أبي هريرة.
ইলম ইবাদত হতে উত্তম। আর দীনের মূল হলো
দীনদারী ও পরহেযগারী
28665- “العلم خير من العبادة، وملاك الدين الورع، العالم من يعمل بالعلم وإن كان قليلا”. أبو الشيخ – عن عبادة.
ইলম ইবাদত হতে উত্তম। আর দীনের মূল হলো দীনদারী ও পরহেযগারী। আলিম সে-ই, যে তার ইলম অনুযায়ী আমল করে যদিও তা অল্প হয়।
যোগ্য লোকদের থেকে ইলম হাসিল করা
28666- “العلم دين، الصلاة دين فانظروا عمن تأخذون هذا العلم وكيف تصلون هذه الصلاة فإنكم تسألون يوم القيامة”. “فر” عن ابن عمر.
ইলম হলো দীন, নামায হলো দীন। অতএব লক্ষ্য কর তুমি কার থেকে ইলম হাসিল করছ। আর কিভাবে এই নামায পড়ছ? কেননা কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
ইলমে নাফে
28667- “العلم علمان فعلم في القلب وذلك العلم النافع، وعلم على اللسان فذلك حجة الله على ابن آدم”. “ش” والحكيم – عن الحسن مرسلا؛ “خط” عنه عن جابر.
ইলম দুই প্রকার। এক প্রকার ইলম যা অন্তরে পৌঁছে থাকে। আর এটাই ইলমে নাফে বা উপকারী ইলম। আর এক প্রকার ইলম হলো যা যবান পর্যন্ত পৌঁছে। আর এটা বনী আদমের বিপক্ষে আল্লাহর দলিল।
ইলম নবীদের মীরাস
28668- “العلم ميراثي وميراث الأنبياء قبلي”. “فر” عن أم هانئ.
ইলম আমার মীরাস ও উত্তরাধিকার এবং আমার পূর্বের নবীদেরও মীরাস।
জ্ঞান ও সম্পদ
28669- “العلم والمال يستران كل عيب والجهل والفقر يكشفان كل عيب”. “فر” عن ابن عباس.
জ্ঞান ও সম্পদ সব ধরণের দোষকে ঢেকে দেয়, যেখানে মূর্খতা ও দারিদ্রতা সব ধরণের দোষ প্রকাশ করে দেয়।
ইলম অর্জনে নিষেধ করা
28670- ” العلم لا يحل منعه”. “فر” عن أبي هريرة.
ইলম (শিক্ষা) থেকে নিষেধ করা হালাল নয়।
আল্লাহর আমীন
28671- “العالم أمين الله في الأرض”. ابن عبد البر في العلم – عن معاذ.
আলিম যমীনে আল্লাহ তাআলার আমীন (দায়িত্বশীল) হয়ে থাকে।
কল্যাণে সমান অংশীদার
28672- “العالم والمتعلم شريكان في الخير وسائر الناس لا خير فيه”. “طب” عن أبي الدرداء.
আলিম ও শিক্ষার্থী কল্যাণের বিষয়ে সমান অংশিদার। বাকী আর সবের মাঝে কোন কল্যাণ নাই।
আল্লাহর সুলতান
28673- “العالم سلطان الله في الأرض، فمن وقع فيه فقد هلك”. “فر” عن أبي ذر.
আলিম পৃথিবীতে আল্লাহর সুলতান হয়ে থাকে। যে আলিমের অবমাননা করল সে ধ্বংস হলো।
ইলম ও আলিম
28674- “العالم والعلم والعمل في الجنة، فإذا لم يعمل العالم بما يعلم كان العلم والعمل في الجنة وكان العالم في النار”. “فر” عن أبي هريرة.
আলিম, ইলম ও আমল থাকবে জান্নাতে। যযন আলিম তার ইলমের উপর আমল করবে না, তখন ইলম ও আমল জান্নাতে যাবে আর আলিম যাবে জাহান্নামে।
মাখলুকের উপর দায়িত্বশীল
28675- “العلماء أمناء الله على خلقه”. القضاعي وابن عساكر – عن أنس.
আলিমগণ আল্লাহর মাখলুকের উপর তার আমীন (দায়িত্বশীল) হয়ে থাকে।
28676- “العلماء أمناء أمتي”. “فر” عن عثمان.
আলিমগণ আমার উম্মতের আমীন (দায়িত্বশীল)।
পৃথিবীর প্রদীপ
28677- “العلماء مصابيح الأرض، وخلفاء الأنبياء وورثتي وورثة الأنبياء”. “عد” عن علي.
আলিমগণ পৃথিবীর প্রদীপ বা আলোকর্তীকা, নবীদের প্রতিনিধি এবং আমার ও সমস্ত নবীদের ওয়ারিস।
আলিমগণ পথপ্রদর্শক
28678- “العلماء قادة، والمتقون سادة ومجالستهم زيادة”. ابن النجار – عن أنس.
আলিমগণ পথপ্রদর্শক। মুত্তাকীগণ নেতা। তাদের সাথে বসলে ইমান বৃদ্ধিপাপ্রাপ্ত হয়।
আলিমগণ নবীদের ওয়ারিস
28679- “العلماء ورثة الأنبياء يحبهم أهل السماء ويستغفر لهم الحيتان في البحر إذا ماتوا إلى يوم القيامة”. ابن النجار – عن أنس.
আলিমগণ নবীদের ওয়ারিস। আসমানের সবাই তাদেরকে মহব্বত করে এবং সমুদ্রে বিচরণকারী মাছেরাও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। এমনকি তাদের মৃত্যুর পরও কিয়ামত পর্যন্ত তা (ক্ষমা প্রার্থনা) অব্যহত থাকে।
আলিম তিন প্রকার
28680- “العلماء ثلاثة رجل عاش بعلمه وعاش الناس به ورجل عاش الناس به فأهلك نفسه ورجل عاش بعلمه ولم يعش به غيره”. “فر” أنس.
আলিম তিন প্রকার। প্রথম প্রকার: ঐ আলিম- যে তার ইলম অনুযায়ী জীবন যাপন করে, লোকেরাও তার ইলম দ্বারা উপকৃত হয়ে সেই অনুযায়ী জীবন যাপন করে। দ্বিতীয় প্রকার: ঐ আলিম- যাকে দেখে (তার থেকে শিখে বা শুনে) লোকজন জীবন যাপন করে অথচ সে নিজে (আমল না করে) ধ্বংস হয়ে যায়। তৃতীয় প্রকার: ঐ আলিম- যে নিজে তো তার ইলম অনুযায়ী জীবন যাপন করে কিন্তু মানুষ তার ইলম দ্বারা কোন উপকৃত হয় না।
আলিমের অনুসরণ করা
28681- “اتبعوا العلماء فإنهم سرج الدنيا ومصابيح الآخرة”. “فر” عن أنس
(সৎপন্থী) আলিমদের অনুসরণ কর। কেননা তারা দুনিয়ায় আলো প্রদানকারী প্রদীপ এবং আখিরাতের আলোকর্তীকা হয়ে থাকে।
আলিমের পদস্খলন
28682- ” اتقوا زلة العالم وانتظروا فيئته”. الحلواني، “عد، هق” عن كثير بن عبد الله بن عوف عن أبيه عن جده.
আলিমের পদস্থলনকে ভয় কর। (আর যদি হয়েও যায়) তবে তার (সৎপথে) প্রত্যাবর্তনের অপেক্ষা কর।
28683- ” احذروا زلة العالم فإن زلته تكبكبه في النار”. “فر” أبي هريرة
আলিমের পথভ্রষ্টতাকে ভয় কর। কেননা আলিমের পথভ্রষ্টতা তাকে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করে।
ইলমের প্রতি শওক
28684- “أجوع الناس طالب العلم وأشبعهم الذي لا يبتغيه”.أبو نعيم في كتاب العلم، “فر” عن ابن عمر.
মানুষের মধ্যে (জ্ঞানের জন্য) সবচেয়ে বেশী ক্ষুধার্থ তালিবুল ইলম বা জ্ঞান অর্জনকারী হয়ে থাকে। আর সবচেয়ে বেশী পরিতৃপ্ত হয় সে, যে জ্ঞান অর্জন করে না।
মুমিনদের পাশে বসা
28685- “احبسوا على المؤمنين ضالتهم العلم”. “فر” وابن النجار في تاريخه – عن أنس.
মুমিনদের পাশে বস, কেননা ইলম বা জ্ঞান হয় তাদের কাঙ্ক্ষিত বিষয়।
উম্মতের ইখতিলাফ
28686- “اختلاف أمتي رحمة”.
نصر المقدسي في الحجة والبيهقي في رسالة الأشعرية بغير سند وأورده الحليمي والقاضي حسين وإمام الحرمين وغيرهم ولعله خرج به في بعض كتب الحفاظ التي لم تصل إلينا.
আমার উম্মতের ইখতিলাফ বা মতপার্থক্য রহমতস্বরুপ।
আক্ষেপের দিন
28687- إذا أتى علي يوم لا أزداد فيه علما يقربني إلى الله تعالى فلا بورك لي في طلوع شمس ذلك اليوم. “طس، عد، حل” عن عائشة.
যখন আমার নিকট এমন একটি দিন আগমন করে যেদিন আমার ইলম বা জ্ঞানে কোন বৃদ্ধি হয় না, যে ইলম বা জ্ঞান আমাকে আল্লাহর (আরো) নৈকট্য দান করবে, আল্লাহ তাআলা ঐ দিনের সূর্যোদয়ের মধ্যে কোন বরকত না দিক।
আবিদ ও আলিম
28688- “إذا اجتمع العالم والعابد على الصراط؛ قيل للعابد: ادخل الجنة وتنعم بعبادتك، وقيل للعالم: قف هنا واشفع لمن أحببت فإنك لا تشفع لأحد إلا شفعت فقام مقام الأنبياء”. أبو الشيخ في الثواب، “فر” عن ابن عباس.
পুলসিরাতের উপর যখন আবিদ ও আলিম দণ্ডায়মান হবে তখন আবিদকে বলা হবে তুমি বেহেশতে প্রবেশ কর এবং তোমার ইবাদতের প্রতিদান স্বরুপ নিয়ামত উপভোগ কর। আর আলিমকে বলা হবে, তুমি এখানে দাড়াও এবং যাকে তুমি পছন্দ কর তার জন্য সুপারিশ কর। তুমি যার জন্যই সুপারিশ করবে তোমার সুপারিশ কবুল করা হবে। অথবা তাকে নবীদের সারিতে দাঁড় করানো হবে।
দুনিয়ার প্রতি নিরাসক্তি
28689- “إذا أراد الله بعبد خيرا فقهه في الدين وزهده في الدنيا وبصره عيوبه”. “هب” عن أنس وعن محمد بن كعب القرظي مرسلا.
আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন তাকে দীনের গভীর জ্ঞান দান করেন, তাকে দুনিয়ার প্রতি নিরাসক্ত করেন এবং তার নিজের দোষ দেখার তাওফীক দান করেন।
দীনের গভীর জ্ঞান
28690- “إذا أراد الله بعبد خيرا فقهه في الدين وألهمه رشده”. البزار – عن ابن مسعود.
আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন তাকে দীনের গভীর জ্ঞান দান করেন এবং তার অন্তরে সঠিক বিষযের উপলব্ধী দান করেন।
আল্লাহ যে পরিবারের কল্যাণ কামনা করেন
28691- “إذا أراد الله بأهل بيت خيرا فقههم في الدين ووقر صغيرهم كبيرهم ورزقهم الرفق في معيشتهم والقصد في نفقاتهم وبصرهم عيوبهم فيتوبوا منها وإذا أراد بهم غير ذلك تركهم هملا”. “قط” في الأفراد – عن أنس.
যখন আল্লাহ তাআলা কোন পরিবারের কল্যাণ কামনা করেন তখন তাদেরকে দীনের বুঝ-জ্ঞান দান করেন এবং তাদের ছোটদেরকে বড়দের সম্মান ও শ্রদ্ধা করার তাওফীক দান করেন। তাদের জীবন-জীবিকায় প্রশস্তা দান করেন। ব্যয়-খরচে মধ্যমপন্থা অবলম্বন করার তাওফীক দান করেন। তাদেরকে তাদের দোষ দেখার তাওফীক দান করেন অতঃপর তা থেকে তারা তওবা করে নেন। আর যখন কোন পরিবারের অকল্যাণ কামনা করেন, তখন তাদেরকে (পথপ্রদর্শনও করেন না, অবস্থাও ঠিক করেন না। বরং) তাদের অবস্থার উপর ছেড়ে দেন।
আল্লাহ যখন কোন সম্প্রদায়ের কল্যাণ কামনা করেন
28692- “إذا أراد الله بقوم خيرا أكثر فقهاءهم وأقل جهالهم فإذا تكلم الفقيه وجد أعوانا، وإذا تكلم الجاهل قهر، وإذا أراد بقوم شرا أكثر جهالهم وأقل فقهاءهم وإذا تكلم الجاهل وجد أعوانا وإذا تكلم الفقيه قهر”. أبو نصر السجزي في الإبانة عن حبان بن أبي جبلة “فر” عن ابن عمر.
যখন আল্লাহ তাআলা কোন সম্প্রদায়ের কল্যাণ কামনা করেন তখন তাদের ফকীহদের (ধর্মজ্ঞদের) সংখ্যা বাড়িয়ে দেন এবং মূর্খদের সংখ্যা হৃাস করে দেন। অতঃপর যখন ফকীহ কথা বলে তখন সে অসংখ্য (মান্যকারী ও) সাহায্যকারী পেয়ে যায়। আর যখন মূর্খ কথা বলে তখন দেবে যায়। আর যখন আল্লাহ তাআলা কোন সম্প্রদায়ের অকল্যাণ কামনা করেন তখন তাদের মূর্খদের সংখ্যা বাড়িয়ে দেন এবং ফকীহদের সংখ্যা হৃাস করে দেন। অতঃপর যখন মূর্খ কথা বলে তখন সে অসংখ্য সাহায্যকারী পেয়ে যায়। আর যখন ফকীহ কথা বলে তখন দেবে যায়।
শহীদ ও নবীদের ওয়ারিশ
28693- “إذا جاء الموت لطالب العلم وهو على هذه الحالة مات وهو شهيد”. البزار – عن أبي ذر وأبي هريرة.
যদি তালিবে ইলম বা জ্ঞান অর্জনকারীর জ্ঞান অর্জন অবস্থায় (সময়কালীন) মৃত্যু এসে যায় তবে সে শহীদ।
নবীদের প্রতিনিধি
28694- “إذا قرأ الرجل القرآن واحتشى من أحاديث رسول الله صلى الله عليه وسلم وكانت هناك غريزة2 كان خليفة من خلفاء الأنبياء”. الرافعي في تاريخه عن أبي أمامة.
যখন কোন ব্যক্তি কুরআন পড়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এর হাদিস জমা করে (আমল করে) এবং নিজের স্বভাব চরিত্রকে সুন্দর করে, তবে সে নবীদের প্রতিনিধি।
জান্নাতের বাগান
28695- “إذا مررتم برياض الجنة فارتعوا، قيل: وما رياض الجنة؟ قال: مجالس العلم”. “طب” عن ابن عباس.
যখন তুমি জান্নাতের বাগোনের পাশ দিয়ে যাও তখন সেখানে পরিভ্রমণ কর। জিজ্ঞাসা করা হলো জান্নাতের বাগান কি? তিনি বললেন, ইলম বা জ্ঞানের মজলিস।
কিয়ামতের দিন যার সবচেয়ে বেশী আক্ষেপ হবে
28696- “أشد الناس حسرة يوم القيامة رجل أمكنه طلب العلم في الدنيا فلم يطلبه، ورجل علم عاما فانتفع به من سمعه منه دونه”. ابن عساكر – عن أنس.
কিয়ামতের দিন ঐ ব্যক্তির সবচেয়ে বেশী আক্ষেপ হবে, যে ইলম বা জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছে কিন্তু সে ইলম হাসিল করতে পারে নাই। আর আরেক ব্যক্তিরও সবচেয়ে বেশী আক্ষেপ হবে, যে নিজে ইলম শিখেছে এবং মানুষও তার ইলম দ্বারা উপকৃত হয়েছে, কিন্তু সে নিজে তার দ্বারা কোন উপকার লাভ করতে পারেনি।
চীনে গিয়ে জ্ঞান অর্জন করা
28697- “اطلبوا العلم ولو بالصين فإن طلب العلم فريضة على كل مسلم “. “عق، عد، هب” وابن عبد البر في العلم.
জ্ঞান অর্জন কর চীনে গিয়ে হলেও। কেননা প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরয।
28698- “اطلبوا العلم ولو بالصين، فإن طلب العلم فريضة على كل مسلم إن الملائكة تضع أجنحتها لطالب العلم رضى بما يطلب. ابن عبد البر – عن أنس.
জ্ঞান অর্জন কর চীনে গিয়ে হলেও। কেননা প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরয। আর ফেরশেতাগণ জ্ঞান অন্বেষণকারীর পায়ের নিচে পাখা বিছিয়ে দেন। অতএব জ্ঞান অন্বেষণকারী জ্ঞান অন্বেষণে আনন্দ লাভ করেন।
জান্নাতের পথ
28699- “من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة”. “ت” عن أبي هريرة.
যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোন পথ চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন।
যে ব্যক্তি জ্ঞান অর্জন করে
28700- “من طلب العلم كان كفارة لما مضى”. “ت” عن مخبرة
যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করে, তা তার পূর্বের গুনাহর জন্য কাফফারাস্বরুপ।
আল্লাহ যার রিযিকের দায়িত্ব নেন
28701- “من طلب العلم تكفل الله له برزقه”. “خط” عن زياد بن الحارث الصدائي.
যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করে, আল্লাহ তার রিযিকের দায়িত্ব নিজেই গ্রহণ করেন।
যে আল্লাহর পথে থাকে
28702- ” من طلب العلم فهو في سبيل الله حتى يرجع”. “حل” عن أنس.
যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করে সে আল্লাহর পথে থাকে, যে পর্যন্ত না প্রত্যাবর্তন করে।
যে অপরকে শিক্ষা দেয়
28703- “من علم علما فله أجر من عمل به لا ينقص من أجر العامل”. “هـ” عن معاذ بن أنس.
যে ব্যক্তি অপরকে শিক্ষা প্রদান করে তার জন্য আমলকারীর অনুরুপ সওয়াব ও প্রতিদান রয়েছে। আর আমলকারীর সওয়াব ও প্রতিদানও হ্রাস করা হবে না।
28704- ” من علم آية من كتاب الله أو بابا من علم أنمى الله أجره إلى يوم القيامة”. ابن عساكر – عن أبي سعيد.
যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি আয়াত শিখল অথবা ইলম বা জ্ঞানের একটি অধ্যায় রপ্ত করল। আল্লাহ তাআলা তার সওয়াব ও প্রতিদানকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করতে থাকবেন।
আল্লাহ যার কল্যাণ কামনা করেন
28705- “من يرد الله به خيرا يفقهه في الدين”. “حم، ق” عن معاوية؛ “حم، ت” عن ابن عباس؛ “هـ” عن أبي هريرة.
আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, তাকে দীনের গভীর জ্ঞান দান করেন।
যে জান্নাতে থাকে
28706- “من غدا أو راح وهو في تعليم دينه فهو في الجنة”. “حل” عن أبي سعيد.
যে ব্যক্তি দীনের তালীমের জন্য সকাল অথবা সন্ধ্যায় ভ্রমণ করে, সে জান্নাতে থাকে।
অন্তরে হিদায়াত
28707- “من يرد الله به خيرا يفقهه في الدين ويلهمه رشده”. “حل” عن ابن مسعود.
আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, তাকে দীনের গভীর জ্ঞান দান করেন এবং তার অন্তরে সঠিক বিষয়ের দিশা দান করেন।
28708- “من يرد الله بهديه يفهمه”. السجزي – عن عمر.
আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, তাকে হিদায়াত এবং বোধশক্তি দান করেন।
ইলম ও হিদায়াত
28709- “المتعبد بغير فقه كالحمار في الطاحون”. “حل” عن واثلة.
ইলম ব্যতীত ইবাদতকারীর দৃষ্টান্ত সেই গাধার মত যে পথ হারিয়ে ফেলেছে।
28710- “نعم العطية كلمة حق تسمعها ثم تحملها إلى أخ لك مسلم فتعلمها إياه”. “طب” عن ابن عباس.
উত্তম দান হলো হক বা সত্য বিষয় যা তুমি শুনে (শিখে) থাক। অতঃপর তুমি তা কোন মুসলমান ভাইয়ের নিকট নিয়ে যাও এবং তাকে শিখাও।
ইলমের সাথে নিদ্রা যাওয়া
28711- “نوم على علم خير من صلاة على جهل”. “حل” عن سلمان.
ইলমের সাথে নিদ্রা যাওয়া মূর্খতার সাথে নামায হতে উত্তম।
মানুষ দুই প্রকার
28712- “الناس رجلان عالم ومتعلم ولا خير فيما سواهما”. “طب” عن ابن مسعود.
মানুষ দুই প্রকার- আলিম ও শিক্ষার্থী। বাকী আর সবের মধ্যে কোন কল্যাণ নাই।
লাল উট হতেও উত্তম
28713- “والله لأن يهدى بهداك رجل واحد خير لك من حمر النعم. “د” عن سهل بن سعد.
আল্লাহর শপথ! যদি তোমার কারণে একজন ব্যক্তিও হিদায়াত লাভ করে, তবে তা তোমার জন্য লাল উট (দামী বাহন) হতেও উত্তম।
শহীদের রক্ত
28714- وزن حبر العلماء بدم الشهداء فرجح عليه. “خط” عن ابن عمر.
আলিমদের কলমের কালি শহীদদের রক্তের সাথে ওযন করা হবে। তখন আলিমদের কালি শহীদদের রক্ত থেকে ভারী হয়ে যাবে।
28715- يوزن يوم القيامة مداد العلماء ودم الشهداء فيرجح عليهم مداد العلماء على دم الشهداء.
الشيرازي – عن أنس؛ المرهي – عن عمران بن حصين؛ ابن عبد البر في العلم – عن أبي الدرداء؛ ابن الجوزي في العلل – عن النعمان بن بشير.
কিয়ামতের দিন আলিমদের কলমের কালি এবং শহীদদের রক্তকে ওযন করা হবে। তখন আলিমদের কালি শহীদদের রক্ত থেকে ভারী হয়ে যাবে।
জ্ঞান অর্জনের জন্য সহনশীল হওয়া ও জ্ঞান অনুযায়ী কর্ম
28716- تعلموا العلم وتعلموا للعلم الوقار. “خد” عن عمر.
ইলম শিক্ষা কর এবং ইলমের জন্য স্থৈর্য ও সহনশীলতা শিক্ষা কর।
28717- تعلموا العلم وتعلموا للعلم السكينة والوقار، وتواضعوا لمن تعلمون منه. “طس عد” عن أبي هريرة
ইলম শিক্ষা কর এবং ইলমের জন্য স্থৈর্য ও সহনশীলতা শিক্ষা কর। আর যেই আলিম বা শিক্ষকের নিকট ইলম শিখ, তার সামনে বিনয়ের সাথে আস।
মন পসন্দ ইলম অর্জন করা
28718- تعلموا ما شئتم أن تعملوا فلن ينفعكم الله بالعلم حتى تعملوا بما تعلمون. “عد، خط” عن معاذ؛ ابن عساكر – عن أبي الدرداء.
যেই ইলম বা জ্ঞান মন চায় শিখ। (আর জেনে রাখ যে,) ইলম তোমাকে ঐ পর্যন্ত উপকার করবে না, যে পর্যন্ত তার উপর আমল করা না হয়।
28719- “تعلموا من العلم ما شئتم، فوالله لا تؤجروا بجمع العلم حتى تعملوا”. أبو الحسن بن الأحزم المديني في أماليه – عن أنس.
যেই ইলম বা জ্ঞান মন চায় শিখ। (আর জেনে রাখ যে,) তোমার ইলম ও জ্ঞানরাজী জমা করার দ্বারা কোন সওয়াব মিলবে না, যে পর্যন্ত তার উপর আমল না করবে।
ফারায়েযের ইলম
28720- “تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض به”. “ت” عن أبي هريرة.
ফারায়েযের জ্ঞান হাসিল কর, কুরআনের জ্ঞান হাসিল কর এবং লোকদেরকে তা শিখাও। কেননা আমি দুনিয়াতে থাকব না।
জ্যোতির্বিদ্যা
28721- “تعلموا من النجوم ما تهتدون به في ظلمات البر والبحر ثم انتهوا. ابن مردويه، “قط” في كتاب النجوم – عن ابن عمر.
জ্যোতির্বিদ্যা এতটুকু শিক্ষা কর যে, অন্ধকার রাতে জলে ও স্থলে পথের সন্ধান পেতে পার। আর এর পরে বিরত থাক।
সু-অভ্যাস
28722- “الخير عادة والشر لجاجة ومن يرد الله به خيرا يفقهه في الدين. “هـ” عن معاوية.
ভাল ও কল্যাণ হলো সু-অভ্যাস আর মন্দ ও অকল্যাণ হলো প্রবৃত্তির তাড়না থেকে উদ্ভূত। আল্লাহ যার কল্যাণ কামনা করেন, তাকে দীনের গভীর জ্ঞান দান করেন।
হাজার ইবাদতকারী হতে উত্তম
28723- “عالم ينتفع به خير من ألف عابد”. “فر” عن علي.
যেই আলিমের দ্বারা মানুষ উপকৃত হয়, সে এক হাজার ইবাদতকারী হতে উত্তম।
মুমিনের হারানো সম্পদ
28724- “ضالة المسلم العلم كلما قيد حديثا طلب إليه آخر”. “فر” عن علي.
ইলমের কথা মুমিনের হারানো সম্পদ। যখনই সে ইলমের কোন কথা পায় তখন সে তার শেষ পর্যন্ত অন্বেষণে লেগে যায়।
জ্ঞান অর্জনকারীর মর্যাদা
28725- “طالب العلم تبسط له الملائكة أجنحتها رضى بما يطلب”. ابن عساكر – عن أنس.
তালিবে ইলমের জন্য ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। এজন্য যে, সে তার ইলম অন্বেষণের জন্য সন্তুষ্টি প্রকাশ করে।
জ্ঞান অন্বেষীর দৃষ্টান্ত
28726- “طالب العلم بين الجهال كالحي بين الأموات”. العسكري في الصحابة وأبو موسى في الذيل – عن حسان بن أبي سنان مرسلا.
মূর্খদের মধ্যে জ্ঞান অন্বেষীর দৃষ্টান্ত এমন, যেমন মৃতদের মধ্যে জীবিত মানুষ।
আল্লাহর পথে বের হওয়া মুজাহিদ
28727- “طالب العلم أفضل عند الله تعالى من المجاهد في سبيل الله”. “فر” عن أنس.
তালিবে ইলম বা জ্ঞানার্জনকারী আল্লাহর নিকট আল্লাহর পথে বের হওয়া মুজাহিদ হতে উত্তম।
ঐ মুজাহিদের মত
28728- “طالب العلم لله كالغادي والرائح في سبيل الله”. “فر” عن عمار وأنس.
আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে জ্ঞান অন্বেষণ করে, সে ঐ মুজাহিদের মত যে সকাল সন্ধ্যা আল্লাহর পথে বের হয়।
আল্লাহর রহমতের অন্বেষণ
28729- “طالب العلم طالب الرحمة طالب العلم ركن الإسلام، ويعطى أجره مع النبيين”. “فر” عن أنس.
জ্ঞান অন্বেষণকারী (মূলত আল্লাহর) রহমতের অন্বেষন করে থাকে। আর তালিবে ইলম বা জ্ঞান অন্বেষণকারী ইসলামের স্তম্ভ। তার সওয়াব ও প্রতিদান দেওয়া হবে নবীদের সাথে।
আলিম হও অথবা মুতাআল্লিম
28730- “اغد عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامس فتهلك”. البزار، “طس” عن أبي بكر
আলিম হও অথবা মুতাআল্লিম (শিক্ষার্থী) হও। অথবা (জ্ঞান) শ্রবণকারী হও অথবা (ইলমের প্রতি) মহব্বত পোষণকারী হও। আর পঞ্চম কিছু হয়ো না, তাহলে ধ্বংস হয়ে যাবে।
উত্তম আমল
28731- “أفضل الأعمال العلم بالله، إن العلم ينفعك معه قليل العمل وكثيره، وإن الجهل لا ينفعك معه قليل العمل ولا كثيره”. الحكيم – عن أنس.
আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অন্বেষণ করা উত্তম আমল। ইলম তোমার উপকার করবে, চাই তার সাথে আমল কম হোক অথবা বেশী। আর মূর্খতা তোমার কোন উপকার করবে না চাই তার সাথে আমল কম হোক অথবা বেশী।
মুমিনের হিতাকাঙ্ক্ষী বন্ধু
28732- “ألا أعلمك خصلات ينفعك الله بهن؟ عليك بالعلم فإن العلم خليل المؤمن والحلم وزيره والعقل دليله والعمل قيمه والرفق أبوه واللين أخوه والصبر أمير جنده”. الحكيم – عن ابن عباس.
আমি কি তোমাদেরকে কয়েকটি গুণ শিক্ষা দিব না, যার দ্বারা আল্লাহ তোমার উপকার করবেন। ইলম শিক্ষা কর, ইলম মুমিনের হিতাকাঙ্ক্ষী বন্ধু। সহনশীলতা তার উযীর। আকল তার প্রমাণ। আমল তার মূল্যবান সম্পদ। নম্রতা তার পিতা সদৃশ। ভদ্রতা তার ভাইয়ের সদৃশ। আর সবর তার সৈন্যবাহিনীর আমির।
দ্রূত ইলম অর্জন
28733- “اكتبوا العلم قبل ذهاب العلماء، وإنما ذهاب العلم بموت العلماء”. ابن النجار – عن حذيفة.
আলিমদের চলে যাওয়ার পূর্বেই ইলম লিপিবদ্ধ কর। আলিমদের মৃত্যুর দ্বারা ইলম শেষ হয়ে যায়।
ইলম অন্বেষণের জন্য পথ চলা
28734- ” إن الله تبارك وتعالى أوحى إلي أنه من سلك مسلكا في طلب العلم سهلت له طريق الجنة ومن سلبت كريمتيه أثبته عليهما الجنة، وفضل في علم خير من فضل في عبادة، وملاك الدين الورع”. “هب” عن عائشة.
আল্লাহ তাআলা আমার নিকট এই মর্মে ওহী পাঠিয়েছেন যে, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য পথ চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। আর যে ব্যক্তির (অধিক অধ্যয়ন বা বা কোন কারণে) চোখ নষ্ট হয়ে যায়, তার জন্য জান্নাত ওয়াজীব হয়ে যায়। ইলমের বৃদ্ধি আমলের বৃদ্ধি হতে উত্তম। আর দীনের মূল হলো তাকওয়া ও দীনদারী।
বিভিন্ন প্রকারের ইলম রয়েছে
28735- “إن الله تعالى جعل العلم قبضات، ثم بثها في البلاد فإذا سمعتم بعالم قد قبض في الأرض فقد رفعت قبضة فلا يزال يقبض حتى لا يبقى شيء. “فر” عن ابن مسعود.
আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের ইলম একত্রিত করে রেখেছেন অতঃপর তা এলাকাসমূহে ছড়িয়ে দিয়েছেন। যখন তুমি শুনবে কোন আলিমকে দুনিয়া থেকে উঠিয়ে নেয়া হয়েছে, তখন বুঝবে যে ইলমও উঠিয়ে নেয়া হয়েছে। এভাবেই চলতে থাকবে এমনকি ইলমের কিছুই বাকী থাকবে না।
আলিমের জন্য সবাই দুআ করে
28736- “إن الله وملائكته حتى النملة في جحرها وحتى الحوت في البحر يصلون على معلم الناس الخير”. “طب” والضياء – عن أبي أمامة.
আল্লাহ তাআলা ও তার ফেরেশতা এমনকি পিপীলিকা তার গর্তে, আরো এমনকি সমুদ্রে বিচরণকারী মৎস্যও লোকদেরকে কল্যাণের শিক্ষা প্রদানকারী মুআল্লিমের জন্য রহমতের দুআ করতে থাকে।
28737- “صاحب العلم يستغفر له كل شيء حتى الحوت في البحر”. “ع” عن أنس.
ইলমের অধিকারী বা জ্ঞানের বাহকের জন্য সবকিছু ক্ষমা প্রার্থনা করে এমনকি সমুদ্রের মাছও।
28738- “الخلق كلهم يصلون على معلم الخير حتى حيتان البحر”. “فر” عن عائشة.
কল্যাণের শিক্ষা প্রদানকারী মুআল্লিমের জন্য সকল সৃষ্টজীব রহমতের দুআ করতে থাকে এমনকি সমুদ্রের মাছও।
28739- “معلم الخير يستغفر له كل شيء حتى الحيتان في البحار”. “طس” عن جابر؛ البزار – عن عائشة.
কল্যাণের শিক্ষা প্রদানকারী মুআল্লিমের জন্য সবকিছু ক্ষমা প্রার্থনা করে এমনকি সমুদ্র বিচরণকারী মৎস্যও।
আবিদের উপর আলিম
28740- “فضل العالم على العابد كفضلي على أدناكم إن الله عز وجل وملائكته وأهل السماوات والأرضين حتى النملة في جحرها وحتى الحوت ليصلون على معلم الناس الخير”. “ت” عن أبي أمامة.
একজন আবিদের উপর আলিমের ফযীলত এমন যেমন তোমাদের মধ্যে একজন সামান্য ব্যক্তির তুলনায় আমার ফযীলত। মহান আল্লাহ তাআলা নিজে এবং তাঁর ফেরেশতাগণ, আসমান ও যমীনের সব অধিবাসী এমনকি গর্তের পিপীলিকা ও (পানির) মাছ পর্যন্ত মানুষকে কল্যাণের শিক্ষা প্রদানকারী মুআল্লিমের জন্য দুআ করে থাকে।
🔸🔸🔸
আরও পড়ুন আল্লাহর যিকিরের মাহাত্ম্য, কানযুল উম্মাল – কিতাবুল আযকার


