আমল ও ইবাদত

সকাল সন্ধ্যার দুআ, আমালুল ইয়াওমি ওয়াল লাইল ইবনুস সুন্নী

amalul yawm wsl lail-ibnus sunni (rh)

ইমাম ইবনুস সুন্নী রচিত আমাললু ইয়াওমি ওয়াল লাইল – দিবা রাতের আমল সমূহ গ্রন্থ থেকে অনূদিত।

আমাদের অনুবাদ ও প্রকাশনা – দারুস সাআদাত

بَابُ مَا يَقُولُ إِذَا أَصْبَحَ

সকাল ও সন্ধ্যায় কি দুআ পাঠ করবে

আল্লাহ দয়ায় সকাল ও সন্ধ্যা

عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِذَا أَصْبَحْتُمْ فَقُولُوا: اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ ”

হযরত আবু হুরায়রা (রা) বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, ভোরে তুমি এই দুআ পাঠ কর-

اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ

হে আল্লাহ! আমরা আপনার দয়ায় প্রভাত করলাম এবং আপনার দয়ায় সন্ধ্যা করলাম। আপনার দয়ায় জীবিত আছি এবং আপনার নির্দেশেই মৃত্যুবরণ করব আর আপনার দিকেই ফিরে যাব।

আকস্মিক অকল্যাণ থেকে আশ্র্রয় চাওয়া

হযরত আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সকাল সন্ধ্যায় এই দুআ পাঠ করতেন-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَجْأَةِ الْخَيْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فَجْأَةِ الشَّرِّ

হে আল্লাহ! আমি আপনার নিকট অপ্রত্যাশিত কল্যাণ প্রার্থনা করি আর অপনার নিকট অপ্রত্যাশিত অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করি।

কেননা কোন বান্দা জানে না যে, সকাল-সন্ধ্যায় হঠাৎ তার উপর দিয়ে (ভাল-মন্দ) কি বয়ে যাবে।

সার্বিক নিরাপত্তা

حَدَّثَنِي جُبَيْرُ بْنُ أَبِي سُلَيْمَانَ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنَّهُ كَانَ جَالِسًا مَعَ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي دُعَائِهِ حِينَ يُمْسِي وَحِينَ يُصْبِحُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيِّ وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي» قَالَ جُبَيْرٌ: وَهُوَ الْخَسْفُ. قَالَ عُبَادَةُ: لَا أَدْرِي، قَوْلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ قَوْلُ جُبَيْرٍ

জুবায়র ইনে মুতয়িম (রা) বলেন, আমরা হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা) এর মজলিসে বসা ছিলাম। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে ভোরে ও সন্ধ্যায় এই দুআ  পাঠ করতে শুনেছি-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيِّ وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي

হে আল্লাহ! আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতে নিরাপত্তার প্রার্থনা করছি। হে আল্লাহ আমি আপনার নিকট আমার দীন দুনিয়া, পরিবার পরিজনের ব্যাপারে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ! আপনি আমাদের সেসব বিষয় গোপন রাখুন যা প্রকাশ পেলে আমাদেরকে লজ্জা পেতে হবে। হে আল্লাহ! আপনি আমাকে হিফাযত করুন আমার সামনে থেকে, আমার পিছন থেকে, আমার ডান দিক হতে, আমার বাম দিক হতে এবং আমার উপর থেকে। আর আমি আপনার মর্যাদার আশ্রয় প্রার্থনা করছি নিচের দিকে ধ্বসে যাওয়া হতে।

হযরত জুবায়র (রা) বলেন, নিচে ধ্বসে যাওয়ার অর্থ ভুমিধ্বস। হযরত উবাদাহ বলেন, আমি জানি না এটা কি জুবায়র (রা) এর উক্তি নাকি নবী  (ﷺ) এর উক্তি।

দিবা রাতের শোকর আদায়

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ غَنَّامٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ، فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ، فَقَدْ أَدَّى شُكْرَ ذَلِكَ الْيَوْمِ ”

হযরত আব্দুল্লাহ ইবনে গান্নাম (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, যে ব্যক্তি ভোরে এই দুআ পাঠ করল, সে ঐ দিনের শোকর আদায় করল-

اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ، فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ، فَقَدْ أَدَّى شُكْرَ ذَلِكَ الْيَوْمِ

হে আল্লাহ আজ সকালে যে নিআমত আমার অথবা আপনার কোন মাখলুকের লাভ হয়েছে তা আপনার পক্ষ থেকেই এসেছে। আপনি একক আপনার কোন শরীক নেই। অতএব সমস্ত প্রশংসা আপনারই জন্য এবং আপনার জন্যই কৃতজ্ঞতা।

সাইয়্যিদুল ইস্তিগফার

عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ قَالَ إِذَا أَصْبَحَ: اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَإِنْ مَاتَ مِنْ يَوْمِهِ مَاتَ شَهِيدًا، وَإِنْ مَاتَ مِنْ لَيْلَتِهِ مَاتَ شَهِيدًا ”

হযরত বুরায়দাহ (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে এই দুআ পড়বে,

اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

হে আল্লাহ! আপনিই আমার প্রতিপালক। আপনি ব্যতীত কোন মাবুদ নেই। আপনিই আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার বান্দা। আমি যথাসাধ্য আপনার সাথে কৃত অঙ্গীকারের উপর অটল আছি। আমি যা করেছি তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আমি আপনার নিআমতের স্বীকৃতি প্রদান করি এবং আমার গুনাহর কথাও স্বীকার করি। অতএব আমাকে ক্ষমা করে দিন। কেননা আপনি ব্যতীত গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই।

অতঃপর যদি সে সেদিন মারা যায়, তবে শাহাদাত লাভ করবে। আর যদি রাতে (পাঠ করে এবং) মারা যায় তবে শাহাদাত লাভ করবে।

যে দুআ পাঠ করলে বিপদ হবে না

عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ قَالَ: بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ، فَإِنْ قَالَهَا حِينَ يُمْسِي لَمْ تَفْجَأْهُ فَاجِئَةُ بَلَاءٍ حَتَّى يُصْبِحَ، وَإِنْ قَالَهَا حِينَ يُصْبِحُ لَمْ تَفْجَأْهُ فَاجِئَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ ”

হযরত উসমান ইবনে আফফান (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুআ পাঠ করবে-

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

আল্লাহর নামে, যার নামের সাথে যুক্ত থাকলে আসমান ও যমীনের কোন কিছু ক্ষতি করতে পারে না। তিনি সব কিছু শুনেন ও জানেন।

যদি সে এই কালিমা সন্ধ্যায় পাঠ করে তবে সকাল পর্যন্ত তার কোন আকস্মিক বিপদ হবে না। আর যদি সকালে পড়ে তবে সন্ধ্যা পর্যন্ত তার কোন আকস্মিক বিপদ হবে না।

আবু বকর (রা)-কে শিখানো দুআ

عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مُرْنِي بِكَلِمَاتٍ أَقُولُهُنَّ إِذَا أَصْبَحْتُ وَإِذَا أَمْسَيْتُ. قَالَ: ” قُلِ: اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ الرَّجِيمِ وَشِرْكِهِ “. قَالَ: «قُلْهَا إِذَا أَصْبَحْتَ، وَإِذَا أَمْسَيْتَ، وَإِذَا أَخَذْتَ مَضْجَعَكَ»

হযরত আবু বকর (রা) বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আরয করলেন, হে আল্লাহর রাসূল! আমাকে কিছু কালিমা বলে দিন, যা আমি সকাল সন্ধ্যায় পাঠ করব। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, পাঠ কর-

اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ الرَّجِيمِ وَشِرْكِهِ

হে আল্লাহ! আসমান ও যমীনের স্রষ্টা, গোপন ও প্রকাশ্য বিষয়ের জ্ঞানী, প্রত্যেক বস্তুর প্রতিপালক ও অধিপতি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ব্যতীত কোন মাবুদ নেই। আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আমার নফসের অনিষ্ট থেকে এবং বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে।

নবী (ﷺ) বললেন, তুমি এই কালিমাগুলো সকাল সন্ধ্যা এবং রাতে ঘুমাতে যাওয়ার সময় পড়বে।

ফাতিমা (রা)-কে শিখানো দুআ

مَوْلَى بَنِي هَاشِمٍ قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِفَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: ” مَا يَمْنَعُكِ أَنْ تَسْمَعِي مَا أُوصِيكِ تَقُولِي إِذَا أَصْبَحْتِ وَإِذَا أَمْسَيْتِ: يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ “. زَادَ هَارُونُ: «وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ أَبَدًا»

হযরত আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হযরত ফাতিমা (রা)-কে বলেন, আমার উপদেশ শুনতে কোন বিষয়টি বাঁধা প্রদান করে? তুমি সকাল সন্ধ্যায় এই দুআ পাঠ কর-

يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ

হে চিরঞ্জীব ও চিরস্থায়ী! আপনার রহমতের দ্বারে ফরিয়াদ করছি।

হারুণের বর্ণনায় আরো আছে-

وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ أَبَدًا

আমার সব অবস্থা ঠিক করে দিন। আর কখনো এক মুহুর্তের জন্যও আমাকে আমার নিজের ‍উপর ছেড়ে দিবেন না।

বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাওয়া

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، أُجِيرَ مِنَ الشَّيْطَانِ حَتَّى يُمْسِيَ ”

হযরত আনাস (রা) রাসূলুল্লাহ (ﷺ) থেকে রিওয়ায়াত করেন। তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে এই দুআ পাঠ করবে-

أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি যিনি সব শুনেন এবং জানেন।

তবে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে নিরাপদ থাকবে।

বিপদগ্রস্ত ব্যক্তির ওযিফা

51 – عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَجُلًا، شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ يُصِيبُهُ الْآفَاتُ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” قُلْ إِذَا أَصْبَحْتَ: بِسْمِ اللَّهِ عَلَى نَفْسِي وَأَهْلِي وَمَالِي، فَإِنَّهُ لَا يَذْهَبُ لَكَ شَيْءٌ ” فَقَالَهُنَّ الرَّجُلُ؛ فَذَهَبَتْ عَنْهُ الْآفَاتُ

৫১.হযরত ইবনে আব্বাস (রা) বর্ণনা করেন। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ  (ﷺ) এর নিকট অভিযোগ করল যে, সে বিপগ্রস্ত। নবী (ﷺ) তাকে বললেন, তুমি ভোরে এই দুআ পাঠ কর, আমি আল্লাহর নাম নিচ্ছি আমার নিজের উপর, আমার পরিবার ও মাল-সম্পদের উপর।

এটা তোমার জন্য কোন কিছু (কোন বিপদ না হটিয়ে) ছাড়বে না।

ঐ ব্যক্তি এই দুআ পাঠ করা শুরু করল আর তার বিপদ কেটে গেল।

নবী (সা) ভোরে যেই দুআ পড়তেন

عَنْ أُمِّ سَلَمَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَصْبَحَ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا»

হযরত উম্মু সালামা (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ভোরে এই দুআ পড়তেন-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا

হে আল্লাহ! অমি আপনার নিকট চাই উপকারী ইলম, পবিত্র রিযিক এবং কবুল হওয়ার মত আমল।

যার গর্দান জাহান্নাম থেকে মুক্ত করা হবে

عَنْ أَبِي الدَّرْدَاءِ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، أَعْتَقَ اللَّهُ رَقَبَتَهُ مِنَ النَّارِ ”

হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, যে ব্যক্তি ভোরে এই দুআ পড়বে-

لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، أَعْتَقَ اللَّهُ رَقَبَتَهُ مِنَ النَّارِ

আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই আর আল্লাহ তাআলাই সবচেয়ে বড়।

তাহলে আল্লাহ তাআলা তার গর্দান জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবেন।

সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করা

عَنِ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَا مِنْ صَبَاحٍ يَصْبِحُهُ الْعَبْدُ إِلَّا صَرَخَ صَارِخٌ: أَيُّهَا الْخَلَائِقُ، سَبِّحُوا الْمَلِكَ الْقُدُّوسَ ”

হযরত যুবায়র ইবনুল আওয়াম (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, মানুষ যখন ভোর করে তখন প্রত্যেকদিন ভোরে একজন আহ্বানকারী আহ্বান করে বলেন, হে সৃষ্টজীব, পবিত্র বাদশাহর পবিত্রতা বর্ণনা কর।

কালিমা তাওহীদ

عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، أَنَّ أَبَا عَيَّاشٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ حَيُّ لَا يَمُوتُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، كُتِبَ لَهُ بِهِنَّ عَشْرُ حَسَنَاتٍ، وَمُحِيَ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ، وَكُنَّ كَعَشْرِ رِقَابٍ، وَكُنَّ حِرْزًا لَهُ فِي يَوْمِهِ حَتَّى يُمْسِيَ، وَمَنْ قَالَ حِينَ يُمْسِي مِثْلَ ذَلِكَ حَتَّى يُصْبِحَ ” فَكَأَنَّ رَجُلًا اتَّهَمَهُ، فَقَالَ: أَكْثَرَ أَبُو عَيَّاشٍ عَلَى نَفْسِهِ. فَنَامَ الرَّجُلُ، فَرَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَنَامِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبَا عَيَّاشٍ أَخْبَرَ عَنْكَ بِكَذَا وَكَذَا؟ قَالَ الرَّجُلُ: فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِي، ثُمَّ قَالَ: «صَدَقَ أَبُو عَيَّاشٍ، صَدَقَ أَبُو عَيَّاشٍ، صَدَقَ أَبُو عَيَّاشٍ»

হযরত আবু আইয়াশ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, যে ব্যক্তি ভোরে এই দুআ পড়বে-

لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ حَيُّ لَا يَمُوتُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই, আল্লাহ একক তার কোন শরীক নেই। এই রাজত্ব তারই, প্রশংসা একমাত্র তারই জন্য। তিনিই জীবন দান করেন আর তিনিই মৃত্যু দান করেন। তিনি চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করবেন না। আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।

তাহলে ঐ ব্যক্তির জন্য দশটি নেকী লিখে দেয়া হবে, দশটি গুনাহ মিটিয়ে দেয়া হবে, দশটি গুলাম আযাদ করার সওয়াব সে পাবে, আর ঐ দিন সন্ধ্যা হওয়া পর্যন্ত তাকে শয়তান থেকে হিফাযত করা হবে। আর যে তা সন্ধ্যায় পড়বে তারও সকাল পর্যন্ত অনুরুপ কল্যাণ লাভ হবে।

শয়তান, গণক ও যাদুকরের অনিষ্ট থেকে নিরাপত্তা

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: ” إِنَّكَ إِنْ قُلْتَ ثَلَاثًا حِينَ تُمْسِي: أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، كُلُّهُ لِلَّهِ، أَعُوذُ بِاللَّهِ الَّذِي يُمْسِكُ السَّمَاءَ أَنْ تَقَعَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَذَرَأَ، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ، حُفِظْتَ مِنْ كُلِّ شَيْطَانٍ وَكَاهِنٍ وَسَاحِرٍ حَتَّى تُصْبِحَ، وَإِنْ قُلْتَهَا – يَعْنِي حِينَ تُصْبِحُ – حُفِظْتَ كَذَلِكَ حَتَّى تُمْسِيَ ”

হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ)  ইরশাদ করেন, যদি তুমি সন্ধ্যায় এই দুআ তিনবার পাঠ করে নাও-

أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، كُلُّهُ لِلَّهِ، أَعُوذُ بِاللَّهِ الَّذِي يُمْسِكُ السَّمَاءَ أَنْ تَقَعَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَذَرَأَ، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ

আমি ও সমস্ত মাখলুক আল্লাহর জন্য সন্ধ্যা করেছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমি আল্লাহর আশ্রয় চাইছি, যার আনুমতি ব্যতীত আসমান যমীনের উপর পতিত হওয়া থেকে বিরত রয়েছে- প্রত্যেক ঐ জিনিসের অনিষ্ট থেকে যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং প্রসারিত করেছেন এবং শয়তান ও তার শিরক থেকে।

তাহলে তুমি ভোর পর্যন্ত প্রত্যেক শয়তান, গণক ও যাদুকরের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। আর যদি ভোরে পড় তাহলে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবে।

আল্লাহ যাদেরকে সন্তুষ্ট করবেন

68 – عَنْ أَبِي سَلَّامٍ، قَالَ: مَرَّ بِنَا رَجُلٌ طَوِيلٌ أَشْعَثُ فَقِيلَ: إِنَّ هَذَا خَادِمُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُمْتُ إِلَيْهِ، فَقُلْتُ لَهُ: أَخَدَمْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: نَعَمْ. قُلْتُ: حَدِّثْنِي عَنْهُ حَدِيثًا لَمْ يَتَدَاوَلْهُ الرِّجَالُ بَيْنَكَ وَبَيْنَهُ أَحَدٌ. قَالَ: سَمِعْتُهُ يَقُولُ: ” مَنْ قَالَ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي ثَلَاثَ مَرَّاتٍ: رَضِيتَ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، كَانَ حَقًّا عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ يُرْضِيَهُ يَوْمَ الْقِيَامَةِ ”

৬৮.আবু সাল্লাম (রা) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) বলতে শুনেছি, যে ব্যক্তি ভোরে ও সন্ধ্যায় এই দুআ তিনবার পাঠ করবে-

رَضِيتَ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، كَانَ حَقًّا عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ يُرْضِيَهُ يَوْمَ الْقِيَامَةِ

আমি আল্লাহকে রব, ইসলমকে দীন এবং মুহাম্মদ (ﷺ)-কে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট।

তাহলে আল্লাহর উপর হক যে, তিনি কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করবেন।

সুস্থতার জন্য দুআ

حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ لِأَبِيهِ: يَا أَبَتِ، إِنِّي أَسْمَعُكَ تَدْعُو كُلَّ غَدَاةٍ: «اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ» ، ثَلَاثًا، يَعْنِي حِينَ تُصْبِحُ، وَثَلَاثًا حِينَ تُمْسِي، وَتَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ» ، تُعِيدُهَا ثَلَاثًا حِينَ تُصْبِحُ، وَثَلَاثًا حِينَ تُمْسِي؟ قَالَ: نَعَمْ يَا بُنَيَّ؛ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِنَّ حِينَ يُصْبِحُ وَيُمْسِي، فَأَنَا أُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ ”

হযরত আব্দুর রহমান ইবনে আবু বাকরাহ বলেন, তিনি তার পিতা আবু বাকরাকে বললেন, আমি আপনাকে সকাল সন্ধ্যায় তিনবার এই দুআ পাঠ করতে শুনেছি,

اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ

হে আল্লাহ! আপনি আমার দেহে সুস্থতা দান করুন। হে আল্লাহ! আপনি আমার শ্রবণশক্তিতে সুস্থতা দান করুন। হে আল্লাহ! আপনি আমার দৃষ্টিশক্তিতে সুস্থতা দান করুন।

এভাবে সকাল সন্ধ্যায় এই দুআও তিনবার পাঠ করতে শুনেছি-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

হে আল্লাহ! আমি আপনার অশ্রয় চাই কুফর ও দারিদ্র থেকে। হে আল্লাহ! আমি অপনার অশ্রয় চাই কবরের আযাব থেকে।

আবু বাকরাহ (রা) বললেন, হ্যাঁ আমার বৎস। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এই শব্দাবলী দ্বারা দুআ করতে শুনেছি। এজন্য আমি পছন্দ করি যে, আমিও রাসূলুল্লাহ (ﷺ) এর পদাঙ্ক অনুসরণ করব।

যে দুআ পাঠ করলের আল্লাহই যথেষ্ট হন

عَنْ أَبِي الدَّرْدَاءِ، رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ قَالَ فِي كُلِّ يَوْمٍ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي: حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ، وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، سَبْعَ مَرَّاتٍ، كَفَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ هَمَّهُ مِنْ أَمْرِ الدُّنْيَا وَالْآخِرَةِ ”

হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন- যে ব্যক্তি সকাল সন্ধ্যায় নিম্নের দুআটি সাতবার পাঠ করবে-

حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ، وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

আমার জন্য আল্লাহই যথেষ্ঠ। তিনি ব্যতীত কোন মাবুদ নেই। আমি তা উপরউ নির্ভর করি। তিনি মহান আরশের প্রতিপালক।

তবে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সকল বিষয়ের জন্য যথেষ্ট হয়ে যাবেন।

দশ দশ

عَنْ أَبِي صَالِحٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، عَشْرَ مَرَّاتٍ حِينَ يُصْبِحُ، كُتِبَ لَهُ بِهَا مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَ عَنْهُ بِهَا مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَتْ لَهُ كَعَدْلِ رَقَبَةٍ، وَحُفِظَ بِهَا يَوْمَهُ، وَمَنْ قَالَ مِثْلَ ذَلِكَ حِينَ يُمْسِي، كَانَ لَهُ مِثْلُ ذَلِكَ ”

হযরত আবু আইয়াশ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, যে ব্যক্তি ভোরে দশবার এই দুআ পড়বে-

لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই, আল্লাহ একক তার কোন শরীক নেই। এই রাজত্ব তারই, প্রশংসা একমাত্র তারই জন্য। তিনিই জীবন দান করেন আর তিনিই মৃত্যু দান করেন। আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।

তাহলে আল্লাহ তাআলা ঐ ব্যক্তির জন্য দশটি নেকী লিখে দিবেন। দশটি গুনাহ মিটিয়ে দিবেন। একটি গুলাম আযাদ করার সওয়াব সে পাবে আর সমস্ত দিন তার হিফাযত করা হবে। আর যে ব্যক্তি সন্ধ্যার সময় তা পড়বে তার জন্যও অনুরুপ সওয়াব মিলবে।

আমলের পাল্লা ভারী হবে যেভাবে

74 – عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ قَالَ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ، لَمْ يَأْتِ أَحَدٌ يَوْمَ الْقِيَامَةِ بِمِثْلِ مَا جَاءَ بِهِ، إِلَّا أَحَدٌ قَالَ مِثْلَ مَا قَالَ، أَوْ زَادَ عَلَيْهِ ”

৭৪. হযরত আবু হুরায়া (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একশতবার পাঠ করবে

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী।

তবে কিয়মতের দিন তার থেকে বেশী সওয়ার নিয়ে কেউ উপস্থিত হবে না তবে সে ব্যতীত যে অনুরুপ করছে অথবা এর থেকে বেশী করেছে।

তিন কুলের ফযীলত

عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ: أَصَابَنَا عَطَشٌ وَطَشٌّ وَظُلْمَةٌ، فَانْتَظَرْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّيَ بِنَا – ثُمَّ ذَكَرَ كَلَامًا مَعْنَاهُ – فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّيَ بِنَا: فَقَالَ: «قُلْ» ، فَقُلْتُ: مَا أَقُولُ؟ قَالَ: «قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَالْمُعَوِّذَتَيْنِ حِينَ تُمْسِي وَحِينَ تُصْبِحُ ثَلَاثًا، يَكْفِيكَ كُلَّ شَيْءٍ»

হযরত আব্দুল্লাহ ইবনে খুবায়ব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন- আমরা পিপাসা, ঠান্ডা কাশিতে আক্রান্ত এবং অন্ধকারে ছিলাম এবং রাসূলুল্লাহ (ﷺ) এর অপেক্ষায় ছিলাম। নবী (ﷺ) (এসে) আমাদের নামায পড়ালেন। নবী (ﷺ) আসলেন এবং বললেন, কুলহুআল্লাহ এবং মুআযযাতাইন (সূরা ফালাক ও নাস) সকাল সন্ধ্যায় তিনবার পাঠ কর। তাহলে এটি তোমাদের সবকিছুর জন্য যথেষ্ট হবে।

[অর্থাৎ সব ধরণের মুসীবত ও কষ্টদায়ক বস্তু থেকে তোমাদেরকে রক্ষা করবে।- বজলুল মাজহুদ।]

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
error: Content is protected !!